চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবিয়ান পেস তোপে ধুঁকছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ১৬, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টেস্ট ক্যারিয়ারের ১১ ইনিংসে ছয়বারের মত শূন্যের দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। অ্যান্টিগায় বাংলাদেশ দলের ব্যাটিং ধ্বসের শুরুটাও তার হাতে। ক্যারিবিয়ান তোপে একে একে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও নুরুল হাসান। আশা জাগিয়ে ফিরেছেন তামিম ইকবাল।

২০১৮ সালের দুঃস্বপ্নই এক সময় সত্যি হওয়ার জোগাড় হয়েছিল। পাঁচ হাজার রানের মাইলফলক ছোঁয়ার দিনে তামিমের ২৯ রানে রক্ষা। আউট হওয়া ব্যাটারদের মাঝে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন শুধু লিটন দাশ। বাকি চারজন খুলতে পারেননি রানের খাতা। দলীয় পঞ্চাশ রানের আগেই (৪৫ রানে) ফিরেছেন শুরুর ছয় ব্যাটার।

অ্যান্টিগায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুর ওভারেই উইকেট হারায় সফরকারী দল। চোট কাটিয়ে ফেরা কেমার রোচকে নিজের উইকেট বিলিয়ে স্বাগতম জানান জয়। তিনে নামা শান্ত বুঝে ওঠার আগেই রোচের বল গুড়িয়ে দেয় স্ট্যাম্প। ৩ রানে দুই উইকেট হারানোর পর বিপর্যয় ঠেকাতে আসেন মুমিনুল হক।

অধিনায়কত্বের বোঝা মাথা থেকে ভালো শুরুর প্রত্যাশার বিপরীত প্রদর্শনী দেখিয়েছেন ‘লিটল ব্রাডম্যান’ খ্যাত মুমিনুল। ৬টি বল খেলতে পারলেও সদ্য সাবেক হওয়া টেস্ট নেতা খুলতে পারেননি রানের খাতা।

১৬ রানে ৩ উইকেট হারানোর দলকে ২৫ রানের জুটি গড়ে বিপদ কাটানোর আশা দেখাচ্ছিলেন তামিম-লিটন। মুশফিকুর রহিমের পর বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের ক্লাবে ওঠার পর আরও ১০ রান যোগ করতে পারেন ড্যাশিং এ ওপেনার। ৪৩ বলে ৪টি চারে ২৯ রানে আলঝারি জোসেফের বলে ডি সিলভাকে ক্যাচ দেন তিনি।

তামিম ফেরার পর পরই ড্রেসিংরুমের পথ ধরেন লিটন। ৩৩ বলে উইকেটরক্ষক ব্যাটারের থেকে আসে ১২ রান। দীর্ঘদিন পর দলে ফেরা নুরুল হাসানও খুলতে পারেননি রানের খাতা। অফ-স্ট্যাম্পের অনেক বাইরের বল প্যাডে আঘাত হানলে এলবি হয়ে ফেরেন তিনি। রিভিউ অবশ্য নিয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি।

Reneta

ধ্বসের মুখে পড়া দলকে টেনে তুলতে এই মুহূর্তে ব্যাট করছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। টাইগার অধিনায়ক ব্যাট করছেন ১৮ রানে, মিরাজ সঙ্গ দিচ্ছেন ২ রান করে। বাংলাদেশ ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তুলেছে ৬৬ রান।

স্বাগতিকদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ ও কাইল মেয়ার্স। আলঝারি জোসেফ নিয়েছেন তামিমের উইকেট। সেলেসে ফিরিয়েছেন মুমিনুল হককে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়তামিমবাংলাদেশমুমিনুলরোচলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ছবি: সংগৃহীত।

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন ২০, ২০২৬

২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

জুন ২০, ২০২৬

পোল্ট্রি শিল্পে কৃত্রিম প্রজনন কমিয়ে আনছে উৎপাদন খরচ

জুন ২০, ২০২৬

৯ বছর ধরে কক্সবাজারে বসবাস করছে ১২ লাখেরও বেশি রোহিঙ্গা

জুন ২০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমেছে স্বর্ণের দাম

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT