আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ পর্যবেক্ষণের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কাজ করবে উল্লেখ করে ইইউ ইলেকশন অবজারভেশন মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভার্স ইয়াবস বলেন, বাংলাদেশ ইইউয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র। তাই এই দেশের নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ইইউ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়ায় নির্বাচন আয়োজিত হবে, বাংলাদেশের নির্বাচনে সেই বিষয়টির দিকেই মনোযোগ দেবে ইইউ।
তিনি আরও বলেন, তারা দল নিরপেক্ষ অবস্থান থেকে পর্যবেক্ষণ করবে।
এসময় ড. ইভার্স ইয়াবসকে নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচন পর্যবেক্ষণ প্রক্রিয়া ও চ্যালেঞ্জের বিষয়ে ব্যাখ্যা করেন।








