চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাদের নিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৫ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের পর বেশ ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট দল। মাসের শেষদিকে ইংল্যান্ড দল আসছে বাংলাদেশে। ইংলিশদের বিপক্ষে সিরিজ শেষেই শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ।

বাংলাদেশের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজের জন্য বৃহস্পতিবার দল দিয়েছে আয়ারল্যান্ড। পরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে আইরিশরা, একইসঙ্গে সেই সিরিজের দলও দিয়েছে।

তারকা ব্যাটার অ্যান্ড্রু ব্যালবির্নের নেতৃত্বে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। ২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্য হওয়ার পর টাইগারদের বিপক্ষে এটিই আইরিশদের প্রথম কোনো পূর্ণাঙ্গ সিরিজ ও টেস্ট ম্যাচ।

তিনটি করে টি-টুয়েন্টি এবং ওয়ানডের সিরিজের সঙ্গে একটি টেস্ট খেলতে ১২ মার্চ ঢাকায় আসবে আইরিশ দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজ। ১৮ মার্চ প্রথম ম্যাচ, সিরিজের বাকি দুটি ওয়ানডে ২০ ও ২৩ মার্চ।

টি-টুয়েন্টি সিরিজ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ছোট ফরম্যাটের প্রথম ম্যাচটি হবে ২৭ মার্চ। ২৯ ও ৩১ মার্চ বাকি দুটি টি-টুয়েন্টির পর ৪ এপ্রিল সিরিজের একমাত্র টেস্টটি গড়াবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে।

আয়ারল্যান্ডের ওয়ানডে দল
অ্যান্ড্রু ব্যালবির্নে (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, কার্টিস ক্যাম্ফের, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হুমে, ম্যাথিউ হামফ্রেয়াস, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রেইনে, ব্যারি ম্যাক্কার্থি, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট।

Reneta

আয়ারল্যান্ডের টি-টুয়েন্টি দল
অ্যান্ড্রু ব্যালবির্নে (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, রস অ্যাডাইর, কার্টিস ক্যাম্ফের, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হুমে, ম্যাথিউ হামফ্রেয়াস, ব্যারি ম্যাক্কার্থি, কনোর ওলফের্ট, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

আয়ারল্যান্ডের টেস্ট দল
অ্যান্ড্রু ব্যালবির্নে (অধিনায়ক), মার্ক অ্যাডাইর, কার্টিস ক্যাম্ফের, মারে কোমিন্স, জর্জ ডকরেল, গ্রাহাম হুমে, ম্যাথিউ হামফ্রেয়াস, অ্যান্ড্রু ম্যাকব্রেইনে, ব্যারি ম্যাক্কার্থি, জেমস ম্যাককোলুম, পিজে মুর, হ্যারি টেক্টর, লোরকান টাকার, বেন হোয়াইট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়ারল্যান্ডটিম টাইগার্সবাংলাদেশবাংলাদেশ ক্রিকেট দলব্যালবির্নেলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ব্র্যাকের মেধাবিকাশ সংযোগ: ৪০০ মেধাবী পাচ্ছেন এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

নাহিদের ৫ উইকেট, পাকিস্তানের বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় বাংলাদেশের

মে ১২, ২০২৬
ছবি: বিবিসি

ইরান যুদ্ধের প্রভাব: রঙিন থেকে সাদা-কালো মোড়কে জাপানি স্ন্যাকস

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বিগত সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানি মন্ত্রী

মে ১২, ২০২৬

১৭ বছরের পুরনো ধারা থেকে পুলিশ এখন সরে এসেছে: আইজিপি

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT