চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের ৪ উইকেটে এলো সহজ জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ২৭, মার্চ ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তাসকিনের বল হাতে উদযাপন, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃষ্টি আইনে কমে আসা লক্ষ্য ৮ ওভারে ১০৪ রানের পেছনে ছুটতে যেয়ে ৮১ রানে পৌঁছাতে পেরেছে আয়ারল্যান্ড। প্রকৃতি বাগড়া দেয়ার আগে রানে যেমন বন্যা ছুটিয়েছে বাংলাদেশ, পরে বলেও তুলেছে ঝড়। আইরিশদের মুহুর্মুহু চোখ রাঙানি ব্যাটিংয়ের বিপরীতে পেসারদের তোপে বৃষ্টি আইনে তুলে নিয়েছে ২২ রানের জয়। তিন টি-টুয়েন্টির সিরিজে টাইগাররা এগিয়ে গেল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশ ১৯.২ ওভারে ৫ উইকেটে ২০৭ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। সেখানেই থামে স্বাগতিক ইনিংস।

ম্যাচের নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার আগমুহূর্তে থামে বৃষ্টি। দীর্ঘসময় অপেক্ষার পর শুরু হয় খেলা। জিততে ডাকওয়ার্থ ও লুইস (ডিএল) মেথডে ৮ ওভারে ১০৪ রান লাগত আয়ারল্যান্ডের। ৫ উইকেটে ৮১ পর্যন্ত যেতে পারে তারা।

Banglabid

নাসুমের প্রথম ওভারে ১৮ তুলে চাপ জাগিয়েছিল সফরকারীরা। পরে নিয়মিত বিরতিতে উইকেট তুলেছে বাংলাদেশ। রস অ্যাডায়েরকে (১৩) বোল্ড করে প্রথম আঘাত হানেন হাসান।

পরের সাফল্য তাসকিনের, লোরকান টাকারকে (১) বোল্ড করেন তিনি। তিন বল পর ঝড় তোলার চেষ্টায় থাকা ৮ বলে ১৭ করা পল স্টার্লিংকে বোল্ড করে আইরিশদের লাগাম অনেকটাই টেনে দেন এ টাইগার পেসার। তার পরের বলেই শূন্য রানে থাকা ডকরেলকে শামীমের ক্যাচ বানিয়ে রাশ টানেন তাসকিন।

২ ওভারে ১৬ রানে তাসকিন নিয়েছেন ৪ উইকেট। ১ উইকেট হাসানের। সাকিব এক ওভার করে দিয়েছেন ৫ রান।

Reneta

এর আগে, বন্দরনগরীতে ইনিংসের শেষ ৪ বলে ৯ রান করলেই টি-টুয়েন্টিতে দলীয় সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডে নাম লেখাত বাংলাদেশ। নতুন রেকর্ড হতে দেয়নি চট্টগ্রামের প্রকৃতি।

কুড়ি ওভারের ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ২১৫ রান। ২০১৮ সালে কলম্বোয় নিধাস ট্রফির ম্যাচে শ্রীলঙ্কার ২১৪ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ। লিটন দাস ও রনি তালুকদার শুরুতে যেভাবে রান তুলছিলেন, সেই ধারা অব্যাহত থাকলে বৃষ্টির আগেই স্বাগতিকদের স্কোর চূড়া ছুঁতে পারত।

ব্যাটিংবান্ধব উইকেটে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় আয়ারল্যান্ড। ৬ ওভারেই স্বাগতিকরা তুলে ফেলে ৮১ রান। পাওয়ার প্লে’তে আগের সর্বোচ্চ ৭৪ রান টপকে রেকর্ড গড়ে বাংলাদেশ।

লিটন-রনি ওপেনিং জুটিতে তোলেন ৭.১ ওভারে ৯১ রান। দলীয় সংগ্রহ একশ ছোঁয়ার আগে ২৩ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৪৭ রান করে ফেরেন লিটন। ২৪ বলে ফিফটি পূর্ণ করেন রনি।

১৩ বলে ১৪ রান করে আউট হন নাজমুল হোসেন শান্ত। দলীয় দেড়শ পেরোনোর পর রনি বোল্ড হন গ্রাহাম হিউমের বলে। ডানহাতি ওপেনার ৩৮ বলে করেন ৬৭ রান। ৭টি চার ও ৩টি ছয়ে সাজান ইনিংস।

চার নম্বরে নেমে শামীম হোসেন পাটোয়ারি ২০ বলে করেন ৩০ রান। ৮ বলে ১৩ রান করে ফেরেন তাওহিদ হৃদয়। সাকিব আল হাসান ১৩ বলে ২০ ও মেহেদী হাসান মিরাজ ১ বলে ৪ রানে অপরাজিত থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামতাসকিনবাংলাদেশ-আয়ারল্যান্ডলিড স্পোর্টসসাকিবস্টার্লিং
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাহাড় থেকে অপহৃত ৩ জন উদ্ধার

পরবর্তী

ফেডারেশন থেকে ‘ঢাকা থিয়েটার’ এর সদস্যপদ প্রত্যাহার

পরবর্তী
ঢাকা থিয়েটার থেকে সদস্যপদ প্রত্যাহার সংক্রান্ত সংবাদ ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেডারেশন থেকে ‘ঢাকা থিয়েটার’ এর সদস্যপদ প্রত্যাহার

আব্বা শব্দের সঙ্গে রমজানের সূর্যোদয় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তাকওয়া অর্জনের মোক্ষম সময় রমজান

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT