চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার আইরিশদের হোয়াইটওয়াশের মঞ্চ সাকিবদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। কদিন আগেই দেশের মাটিতে টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ডকে। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছিল ওয়ানডে সিরিজ। এবার সাকিবদের সামনে সুযোগ টি-টুয়েন্টিতে আইরিশদের হোয়াইটওয়াশের।

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটিতে ব্যাটে-বলে ছন্দে ছিল টাইগার বাহিনী। ম্যাচ দুটিতে জিতেই ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল। আগামীকাল দুপুর ২টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটিতে আইরিশদের হারাতে পারলে টাইগাররা পাবে টি-টুয়েন্টিতে টানা দুই দেশকে হোয়াইটওয়াশের স্বাদ।

তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ২২ রানে জয় পায় সাকিব আল হাসানের দল। এরপর দ্বিতীয় ম্যাচে লিটন দাসের ঝড়ো ব্যাটিং ও সাকিব আল হাসানের স্পিন ভেলকিতে ৭৭ রানের বড় জয় পায় টাইগাররা।

Banglabid

আগের ম্যাচে বৃষ্টির কারণে খেলা নির্ধারিত হয়েছিল ১৭ ওভারে। তারপরও দুইশ ছাড়ায় বাংলাদেশ, ৩ উইকেটে করে ২০২ রান। দুইশ পেরোনো রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে বোলারদের সামনে নাস্তানাবুদ হয়েছিল আয়ারল্যান্ড। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১২৫ রান সংগ্রহ করে সফরকারী দল। সাকিব আল হাসান একাই নেন পাঁচ উইকেট।

শেষ টি-টুয়েন্টির আগেরদিন দুদলই বিশ্রামে কাটিয়েছে। সিরিজ জয়ের পর অনেকটা নির্ভার বাংলাদেশ। এতে আইরিশদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডটি-টুয়েন্টিবাংলাদেশলিটনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাংবাদিকদের ভয় দেখাতে প্রথম আলোর বিরুদ্ধে পদক্ষেপ: আরএসএফ

পরবর্তী

জবি ছাত্রলীগের বিরুদ্ধে হকারদের থেকে চাঁদা তোলার অভিযোগ

পরবর্তী
বাজারে হকারদের চাঁদা তোলার অভিযোগ, ভিড় ও দোকানপাটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জবি ছাত্রলীগের বিরুদ্ধে হকারদের থেকে চাঁদা তোলার অভিযোগ

উখিয়ায় রোহিঙ্গা শিবিরের অসংখ্য ঝুপড়ি ঘর ও একটি বড় গাছ. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ করছে যুক্তরাষ্ট্র: ড্যানিয়েল রুন্ডে

সর্বশেষ

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT