চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকদের ভয় দেখাতে প্রথম আলোর বিরুদ্ধে পদক্ষেপ: আরএসএফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৫ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৩
বাংলাদেশ
A A
দুইজন পুরুষের ছবি, একজন বৃদ্ধ ও একজন যুবক, হাসিমুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান (বাঁয়ে) ও নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান

রিপোর্টার্স উইদাউট বর্ডারসের এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক ডেস্কের প্রধান ড্যানিয়েল বাস্টার্ড বলেছেন, ‘শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার এবং মতিউর রহমানের বিরুদ্ধে মামলার কোনো আইনি ভিত্তি নেই। এটা স্পষ্টত সম্পূর্ণরূপে সাংবাদিকদের ভয় দেখাতে সরকারের একটি পদক্ষেপ। আমরা এই মুহূর্তে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের এক বছরের কম সময় সামনে রেখে আমরা সরকারের প্রতি বহুমাত্রিক ও স্বাধীন সাংবাদিকতার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানাচ্ছি। অন্যথায় এই নির্বাচনের গণতান্ত্রিক গ্রহণযোগ্যতার ঘাটতি দেখা দেবে।’

একইসাথে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের এবং একই মামলায় সংবাদমাধ্যমটির প্রতিবেদক শামসুজ্জামানকে গ্রেপ্তারের কঠোর নিন্দা জানিয়েছে বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)। অবিলম্বে শামসুজ্জামানের মুক্তি দাবি করেছে তারা।

প্যারিসভিত্তিক সংগঠনটি বলেছে, সংবাদমাধ্যমে সরকারের সমালোচনার জন্য বাংলাদেশে ক্রমশ কর্তৃত্ববাদী প্রতিক্রিয়া দেখানোর ঘটনা বাড়ছে। এটা অবশ্যই বাংলাদেশ সরকারকে বন্ধ করতে হবে।

Banglabid

আজ বৃহস্পতিবার আরএসএফের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের শীর্ষ দৈনিক প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামানকে ২৯ মার্চ ভোররাত ৪টায় রাজধানীর ঢাকার উপকণ্ঠের বাসা থেকে তুলে আনা হয়। শামসুজ্জামানকে গ্রেপ্তারের জন্য পাঠানো আটজন পুলিশ সদস্য তাকে ধরে আনে। এ সময় ঘটনাস্থলে উপস্থিত শামসুজ্জামানের একজন স্বজন জানিয়েছেন, পুলিশ সদস্যরা শামসুজ্জামানের সঙ্গে তার ল্যাপটপ, কম্পিউটারের হার্ডডিস্ক ও দুটি ফোন নিয়ে যান। আটকের সময় পুলিশ সদস্যরা কোনো গ্রেপ্তারি পরোয়ানা দেখাননি। তবে কয়েক ঘণ্টা পরে স্বরাষ্ট্রমন্ত্রী শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হওয়ার কথা জানান। আজ তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে মধ্যরাতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধেও ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।

পুলিশের একজন কর্মকর্তা সাংবাদিকদের ভয় দেখাচ্ছেন, বেশ কিছু পুলিশ সদস্য উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে আজ আদালত থেকে কারাগারে নেওয়া হয়। ছবি: প্রথম আলো

রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রতিবেদনে বলা হয়, ২৬ মার্চ প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দরিদ্র জনগোষ্ঠীর সদস্যদের বক্তব্য উঠে আসে। সেটা প্রথম আলোর ফেসবুক পেজেও পোস্ট করা হয়। তবে সেখানে এক ব্যক্তির বক্তব্য তুলে ধরা হলেও আরেকজনের ছবি দেওয়া হয়, যার কথাও ওই প্রতিবেদনে রয়েছে।

‘‘ফেসবুক পোস্টে একজনের বক্তব্য এবং আরেকজনের ছবি ব্যবহারের বিষয়টিকে লুফে নেন ক্ষমতাসীন দলের সমর্থক একজন ব্লগার এবং তিনি এক ফেসবুক পোস্টে প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে ‘সরকারকে বেকায়দায়’ ফেলতে সাজানো প্রতিবেদন করার অভিযোগ তোলেন। যদিও প্রথম আলো দ্রুত সংশোধনী ও ছবির বিষয়ে ব্যাখ্যা দেয়, তারপরেও একাত্তর টিভি দ্রুত এ বিষয়ে সোচ্চার হয় এবং তারা শামসুজ্জামানের বিরুদ্ধে বেপরোয়া অপপ্রচার শুরু করে।

Reneta

কোন তথ্য–প্রমাণের ভিত্তিতে শামসুজ্জামানকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে, তা জানতে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়াকে গতকাল ই–মেইল পাঠিয়েছিল রিপোর্টার্স উইদাউট বর্ডারস। তবে তিনি ওই মেইলের কোনো জবাব দেননি।’’

রিপোর্টার্স উইদাউট বর্ডারস বলছে, বাংলাদেশে সরাসরি সরকারের সমালোচনা করা যেকোনো সংবাদমাধ্যমের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দেশটিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এক বছরের কম সময়ের মধ্যে। এমন সময়ে সেখানে সাংবাদিকদের স্বাধীনতা উদ্বেগজনকভাবে কমছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরএসএফগ্রেপ্তারপ্রথম আলোমতিউর রহমানরিপোর্টার্স উইদাউট বর্ডারশামসুজ্জামান
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬

বিদ্যুৎ সঙ্কটের জন্য কাকে দুষছে জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT