চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ বাঁচাতে বাংলাদেশের চাই ১৭১

দ্বিতীয় টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০২ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড

বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে লিটনদের সামনে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে স্বাগতিকদের সামনে ১৭১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করিয়েছে সফরকারীদল। 

শনিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৭০ রান করে আয়ারল্যান্ড।

ব্যাটে নেমে দুর্দান্ত শুরু করে আইরিশ ব্যাটাররা। ওপেনিং জুটিতে পল স্টার্লিং ও টিম টেক্টর মিলে যোগ করেন ২৮ বলে ৫৭ রান।  ৪.৪ ওভারে জুটি ভাঙেন তানজিম সাকিব। ৩ চার ও ২ ছক্কায় ১৪ বলে ২৯ রান করে ফেরেন পল স্টার্লিং।

নবম ওভারে জোড়া সাফল্য পান শেখ মেহেদী, টিম টেক্টর ও হ্যারি টেক্টরকে আউট করেন তিনি। টিম ফেরেন ৪টি চার ও ২ ছক্কায় ২৫ বলে ৩৮ রান করে এবং ১১ বলে ১১ রান করেন হ্যারি।

মেহেদীর তৃতীয় শিকার হন আইরিশ ব্যাটার বেন ক্যালিৎজ, সাজঘরে ফিরেন ৯ বলে ৭ রান করে। পঞ্চম উইকেট জুটিতে ৪৪ বলে ৫৬ রান করেন লোরকান টাকার এবং জর্জ ডকরেল। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে আউট হন ডকরেল, করেন ২১ বলে ১৮ রান। শেষ বলে রান আউট হন টাকার, ৪টি চারে ৩২ বলে করেন ৪১ রান।

টাইগারদের হয়ে ৩টি উইকেট পেয়েছেন মেহেদী এবং ১টি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব এবং সাইফউদ্দিন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়ারল্যান্ডচট্টগ্রামটি-টুয়েন্টিবাংলাদেশমেহেদীলিটন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতীকি

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বৃ্দ্ধির প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

জুন ১১, ২০২৬

দেশি মদে ৫০০ টাকা কর বসানোর প্রস্তাব

জুন ১১, ২০২৬

হন্যে হয়ে কাকে খুঁজছেন মিম?

জুন ১১, ২০২৬

ভারত-বাংলাদেশের যৌথ স্বপ্নের কথা জানালেন দিনেশ ত্রিবেদী

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT