ক্রিকেট

এসেক্সে প্রথম অনুশীলনে বাংলাদেশ দল

বাংলাদেশ ক্রিকেট দল এসেক্সে প্রথম অনুশীলনে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল এসেক্সে প্রথম অনুশীলন সেশনে অংশগ্রহণ করছে, খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে পৌঁছার পরদিনই অনুশীলনে নামল বাংলাদেশ দল। বুধবার এসেক্সের দ্য লেইস ক্যামব্রিজ মাঠে ওয়ার্মআপের পর গ্রাউন্ড ফিল্ডিং-ক্যাচিংয়ের পর তামিম ইকবালের দল করেছে নেট সেশন।

গতকাল রওনা হয়ে বুধবার দলের সঙ্গে যোগ দিয়েছেন লিটন দাস। বিশ্রামে কাটিয়েছেন তিনি। আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস ছেড়ে ঢাকায় ফেরা মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবর সকালে বিলেতের উদ্দেশে যাত্রা করবেন।

পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব আল হাসান সিরিজ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন। আগামী শুক্রবার প্রস্তুতি ম্যাচ রয়েছে টাইগারদের।

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের মূল ভেন্যু চেমসফোর্ডে একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। ১৯৯৯ সালে নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচটি নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠেই খেলেছিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে থাকা দল।

আগামী ৯, ১২ ও ১৪মে হবে তিন ওয়ানডে। বৃষ্টির শঙ্কা থাকায় আয়ারল্যান্ডের হোম সিরিজটি হচ্ছে ইংল্যান্ডে।
বিষয়:অনুশীলন এসেক্স ওয়ানডে সিরিজ বাংলাদেশ-আয়ারল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…