চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লরিতে ৩৯ মরদেহ: চালকের বিরুদ্ধে অভিযোগ গঠন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্র-এসেক্স-মরদেহ

যুক্তরাজ্যের এসেক্সে পণ্য সংরক্ষণের জন্য রেফ্রিজারেটেড লরি কন্টেইনারের ভেতর ৩৯ মরদেহ পাওয়ার ঘটনায় লরির চালকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ২৫ বছর বয়সী চালক মরিস রবিনসনকে বুধবারই গ্রেপ্তার করা হয়েছিল। এবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হলো।

অনিচ্ছাকৃত হত্যা (ম্যানস্লটার) ছাড়াও তার বিরুদ্ধে মানবপাচার এবং অভিবাসন ও অর্থ জালিয়াতির অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে এসেক্স পুলিশ।

নর্দার্ন আয়ারল্যান্ডের লরেল ড্রাইভ, ক্রেইগাভনের অধিবাসী মরিসকে সোমবার কেল্‌মসফোর্ড ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় আটক দু’জন ৩৮ বছর বয়সী নারী ও পুরুষ এবং আরেকজন ৪৮ বছর বয়সী ব্যক্তি নর্দার্ন আয়ারল্যান্ডে পুলিশি হেফাজতে রয়েছেন। এই তিনজনকেও অনিচ্ছাকৃত হত্যা এবং মানবপাচারের ষড়যন্ত্র করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

বিবিসি জানিয়েছে, এই চারজন ছাড়াও ডাবলিন থেকে ২০ থেকে ২৯ বছর বয়সী এক তরুণকে এসেক্স পুলিশের তদন্তের খাতিরে গ্রেপ্তার করেছে আইরিশ পুলিশ।

Reneta

৩৯টি মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা মূলত ভিয়েতনামের জনগোষ্ঠীর হতে পারে, এই ধারণার ওপর ভিত্তি করে অনুসন্ধান চালানো হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসেক্সযুক্তরাজ্যযুক্তরাজ্য-মরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না, যত্নও নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

জুলাই ১৩, ২০২৬

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT