দেশের বাইরের সিরিজে সম্প্রচার সত্ত্ব কেনেনি বাংলাদেশের কোনো চ্যানেল। ফিড নিয়ে খেলা সম্প্রচারও করতে পারছে না বেশি মূল্যের কারণে। টিভিতে সাকিব-তামিমদের খেলা সম্প্রচার হচ্ছে না বাংলাদেশ থেকে। তবে বরাবরের মতো আইসিসি টিভিতে খেলা দেখার সুযোগ থাকছে।
মঙ্গলবার ইংল্যান্ডের চেমসফোর্ডে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ। আইসিসি টিভির সাইটে দেয়া সূচিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ সম্প্রচার তালিকায় রাখা হয়েছে। সিরিজের সব ম্যাচ বিনামূল্যে দেখতে পাওয়ার কথাও লেখা আছে আইসিসি টিভি ওয়েবসাইটের হোম পেজে।
এমনিতে আইসিসি টিভিতে খেলা দেখতে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে নির্ধারিত ফি পরিশোধ করে সাবস্ক্রিপশন ক্রয় করতে হয়।
আইসিসি টিভিতে খেলা দেখতে চাইলে তাদের ওয়েবসাইটে প্রবেশ করে আগে একটি ফ্যান একাউন্ট তৈরি করতে হবে। নাম ও জন্মতারিখ দিয়ে সেই একাউন্ট করা যায় বিনামূল্যে।
৯, ১২ ও ১৪ মে সিরিজের তিনটি ওয়ানডেই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে। মঙ্গলবারের প্রথম ওয়ানডেতে রয়েছে বৃষ্টির শঙ্কা।








