চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১৭ রানের জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

দুই টেস্টের সিরিজে ২-০তে জিতেছে টিম টাইগার্স

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ পূর্বাহ্ন ১৯, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A

বুধবার গড়িয়েছিল বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম দিনে আইরিশদের অলআউট করে ২১৭ রানের বড় জয় তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্তর দল।

১৪.১০

২১৭ রানের জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৪.০৮

সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড দ্বিতীয় ইনিংস- ২৯১/১০, ওভার ১১৩.৩
কার্টিস ক্যাম্ফের- ৭১*, হ্যারি টেক্টর- ৫০, গ্যাভিন হোয়ে-৩৭
হাসান মুরাদ ৪/৪৪, তাইজুল ইসলাম- ৪/১০৪

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ২৯৭/৪ (ডি.) ওভার- ৬৯
মুমিনুল হক- ৮৭, সাদমান ইসলাম-৭৮, মাহমুদুল হাসান জয়-৬০
গ্যাভিন হোয়ে- ২/৮৪

আয়ারল্যান্ড প্রথম ইনিংস- ২৬৫/১০, ওভার-৮৩.৩
লোরকান টাকার-৭৫*, জর্ডান নেইল-৪৯, স্টিফেন ডোহেনি-৪৬, পল স্টার্লিং- ২৭
তাইজুল ইসলাম- ৪/৭৬, খালেদ আহমেদ- ২/৩৯, হাসান মুরাদ- ২/৫৩

বাংলাদেশ প্রথম ইনিংস- ৪৭৬/১০, ওভার- ১৪১.১
লিটন দাস- ১২৮, মুশফিকুর রহিম- ১০৬,মুমিনুল হক- ৬৩
অ্যান্ডি ম্যাকব্রিন- ৬/১০৯, গ্যাভিন হোয়ে- ২/৩৪ ম্যাথু হ্যামফ্রেয়াস- ২/৫০

১৪.০৮

Reneta

মুরাদের টানা দুই উইকেট, বড় জয় বাংলাদেশের
কার্টিস ক্যাম্ফেরের সঙ্গে গ‍্যাভিন হোয়েরের দারুণ জুটিতে দ্বিতীয় সেশনও কাটিয়ে দেয়ার আশা জাগিয়েছিল আয়ারল‍্যান্ড। তবে অপেক্ষার পালা শেষ করে পরপর দুই বলে গ‍্যাভিন হোয়ে ও ম্যাথিউ হামফ্রেয়াসকে ফিরিয়ে মিরপুর টেস্টের সমাপ্তি টানলেন হাসান মুরাদ। তাতে হোয়েকে এলবিডব্লিউ করে ১৯১ বল স্থায়ী ৫৪ রানের জুটি ভাঙেন মুরাদ। আম্পায়ার আউট দেয়ার পর রিভিউ নিলেও বাঁচতে পারেননি হোয়ে। ১০৪ বলে ৩৭ করে আউট হয়েছেন তিনি আর শূন্য রানে ফিরে গেছেন হামফ্রেয়াস। তবে উইকেটের অন্য প্রান্তে অপরাজিতই থেকে গেলেন ২৫৯ রানে ৭১ রান করা ক্যাম্ফের।
আয়ারল‍্যান্ডের দ্বিতীয় ইনিংস ২৯১ রানে থামিয়ে ২১৭ রানের বড় জয় পেল বাংলাদেশ।

১১.৫৬

অপেক্ষা বাড়ছে বাংলাদেশের
প্রথম সেশনে বাড়ানো হয়েছে ২০ মিনিট। সাড়ে ১১ টায় লাঞ্চের নির্ধারিত সময় থাকলেও ১১.৫০ মিনিটে দেয়া হলো বিরতি, তাতেও আইরিশদের শেষ দুই উইকেট নিতে পারেননি বাংলাদেশি বোলাররা। এই সেশনে খেলা হয়েছে ৩৯ ওভার। ৮ উইকেটে ২৬৩ রান নিয়ে লাঞ্চে গেছে দুদলের খেলোয়াড়রা।
ক্যারিয়ারের প্রথম ফিফটি ছোঁয়া কার্টিস ক্যাম্ফের এবার জুটি গড়েছেন গ্যাভিন হোয়ের সঙ্গে। এই জুটি লাঞ্চের আগ পর্যন্ত খেলেছে ৬৯ বল, রান করেছে ২৬। আয়ারল্যান্ড এখনও ২৪৬ রান পিছিয়ে, জয়ের জন্য বাংলাদেশের দরকার ২ উইকেট।

১১.৩৫

২৫০ ছাড়িয়ে আয়ারল্যান্ড
এক প্রান্ত থেকে রানের চাকা সচল রেখেছে আয়ারলায়ন্ড। কার্টিস ক্যাম্ফেরের দারুণ ব্যাটিংয়ে ভর করে ২৫০ ছাড়িয়েছে সফরকারীরা। তবে বাংলাদেশের চেয়ে এখনও ২৫৭ রান পিছিয়ে আইরিশরা।

১১.১১

নেইলকে ফেরালেন মিরাজ
৪৬ বলে ৩০ রান করা জর্ডান নেইলকে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। ৮২ ওভার শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৩৭ রান। জয়ের জন্য বাংলাদেশের দরকার ২ উইকেট, বিপরীতে ২৭১ রান পিছিয়ে আইরিশরা।

১১.০১

ক্যাম্ফেরের ফিফটি
এক প্রান্ত আগলে রেখে আয়ারল‍্যান্ডকে এগিয়ে নিচ্ছেন কার্টিস ক্যাম্ফের। মেহেদী হাসান মিরাজের বলে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তোলেন ডানহাতি এ ব্যাটার। ৩ চার ও ২ ছক্কায় ১৫৭ বলে ফিফটি করলেন ২৬ বর্ষী ক্যাম্ফের। ৩৭ বলে ২৭ রানে খেলছেন জর্ডান নেইল।
৭৮ ওভার শেষে ৭ উইকেটে ২৩০ রান করেছে আয়ারল্যান্ড।

১০.৪৯

নেইলের ক‍্যাচ ছাড়লেন লিটন
প্রথম ঘণ্টার পর বোলিংয়ে বদল আনলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সফলও হয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু হাসান মুরাদের বলে ২৩ রানে থাকা জর্ডান নেইলের ক‍্যাচ নিতে পারলেন না লিটন দাস।

১০.২০

তাইজুলের ২৫০ উইকেট
তাইজুল ইসলামের হাত ধরেই এসেছে পঞ্চম দিনের প্রথম উইকেট। দ্রুত গতির ডেলিভারি ব‍্যাটে খেলতে পারেননি অ্যান্ডি ম্যাকব্রিনে। এলবিডব্লিউর জোরাল আবেদনে সাড়া দিলেন আম্পায়ার। এই উইকেটের মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্টে আড়াইশ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন তাইজুল। ৫৩ বলে তিন চারে ২১ রান এসেছে ম্যাকব্রিনের ব্যাট থেকে।
৬৮ ওভারে ৭ উইকেটে ১৯৪ রান আয়ারল‍্যান্ডের। জয়ের জন্য বাংলাদেশের দরকার আর ৩ উইকেট।

৯.৩১

মিরপুর টেস্টের পঞ্চম দিনে স্বাগতম
৫৪ ওভারে ৬ উইকেটে ১৭৬ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল আয়াল্যান্ড। জিততে এখনও তাদের করতে হবে ৩৩৩ রান। আর বাংলাদেশের দরকার ৪ উইকেট। কার্টিস ক্যাম্ফের ৩৪ রানে এবং অ্যান্ডি ম্যাকব্রিনে ১১ রানে পঞ্চম দিনের খেলা শুরু করেছেন।

পঞ্চম দিন

৮.৫৮


আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে চারটি ফিফটি দেখেছে বাংলাদেশ

ব্যাটারদের নিয়ে যে আশার কথা শোনালেন আশরাফুল

৮.৩৫

মুশফিকেরও সুযোগ ছিল অস্ট্রেলিয়া কিংবদন্তিকে স্পর্শ করার

দ্বিতীয় ইনিংসে যে কারণে মুশফিকের সেঞ্চুরির অপেক্ষা করা হয়নি

৮.০৮

টাইগার স্পিনারের উইকেট সংখ্যা এখন ২৪৯টি

তাইজুলের মাঝে রফিকের ছায়া দেখছেন আশরাফুল

৪.৫৬

আইরিশদের ৪ উইকেট তুলে নিলেই জয় নিশ্চিত হবে টাইগারদের

দুই রেকর্ডের দিন শেষে জয়ের অপেক্ষায় বাংলাদেশ

চতুর্থ দিনের খেলা শেষ

৪.২৮


চতুর্থ দিনের খেলা শেষ, জয়ের অপেক্ষায় বাংলাদেশ
চতুর্থ দিনে আইরিশদের ৬ উইকেট তুলে নিয়েছে টিম টাইগার্স। ১৭৬ রান করা আয়ারল্যান্ডের জিততে হলে শেষ দিনে করতে হবে আরও ৩৩৩ রান। ড্র করতে হলে খেলতে হবে দিনের পুরো নব্বই ওভার। কার্টিস ক্যাম্ফের ৩৪ রানে এবং অ্যান্ডি ম্যাকব্রিনে ১১ রানে পঞ্চম দিনের খেলা শুরু করবেন।

৪.২৮

দোহেনিকে তৃতীয় শিকার বানালেন তাইজুল
দুই ওপেনারকে ফেরানোর পর স্টিফেন দোহেনিকে তৃতীয় শিকার বানালেন তাইজুল। ১৫ রান করেন আইরিশ ব্যাটার। ১৬৩ রানে ৬ উইকেট হারাল সফরকারী দলটি।

৩.২৭

টাকারকে ফেরালেন খালেদ
১২৭ রানে তৃতীয় উইকেট হারাল আয়ারল্যান্ড। খালেদের বলে লিটনের গ্লাভসে বল দিয়ে টাকার আউট হন ৭ রানে।

৩.১৪

টেক্টরকে ফেরালেন মুরাদ
মুশফিকুর রহিমের দুর্দান্ত ক্যাচে হ্যারি টেক্টরকে ফেরালেন হাসান মুরাদ। ৮০ বলে ৫০ রান করেন টেক্টর।

২.৫৪

একশ পেরিয়ে আয়ারল্যান্ড
২৮.২ রানে দলীয় শতরান পেরিয়েছেন আইরিশরা। ক্যাম্ফের ১২ রানে এবং টেক্টর ৩৮ রানে ব্যাট করছেন।

২.০১

৫১ রানের জুটি ভাঙলেন মুরাদ
২৬ রানে দুই ওপেনারকে হারানোর পর ৫১ রানের জুটি গড়েন টেক্টর ও কারমাইকেল। ১৯ রানে কারমাইকেলকে এলবিডব্লিউ করে সেই জুটি ভাঙলেন মুরাদ।

১.০৮

তাইজুলের দ্বিতীয় শিকার স্টার্লিং
বালবির্নেকে ফিরিয়ে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারীর রেকর্ড নিজের করার পর স্টার্লিংকেও ফেরালেন তিনি। জয়ের হাতে ক্যাচ দিয়ে আইরিশ ব্যাটার ফেরেন ৯ রান করে।

১২.৫৫

সাকিবকে ছাড়িয়ে গেলেন তাইজুল
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে চার উইকেট নিয়ে সাকিবকে স্পর্শ করেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে আইরিশ ওপেনার বালবির্নের উইকেট নিয়ে সাকিবকে ছাড়িয়ে যান। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক এখন তিনি। ৫৭তম টেস্টে দেখা পেয়েছেন ২৪৭ তম উইকেটের। ৭১ টেস্টে সাকিব নেন ২৪৬ উইকেট।

২৩ রানে প্রথম উইকেট হারাল আয়ারল্যান্ড।

১২.২৬

আইরিশদের ৫০৯ রানের পাহাড়সম লক্ষ্য দিল বাংলাদেশ
বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে আগে ব্যাটে নামে টিম টাইগার্স। প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬ রানে থামে নাজমুল হোসেন শান্তর দল। জবাবে নেমে শুক্রবার ম্যাচের তৃতীয় দিন দ্বিতীয় সেশনে গুটিয়ে যায় আইরিশরা। ৮৮.৩ ওভারে ২৬৫ রান করে তারা। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশ ৬৯ ওভারে ৪ উইকেটে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করে। আগের ২১১ রানসহ টাইগারদের মোট সংগ্রহ দাঁড়ায় ৫০৮ রান। জিততে আইরিশদের লাগবে ৫০৯ রান।

১২.২১

মুমিনুল আউট ৮৭ রানে
৬৯তম ওভারের শেষ বলে আউট হয়েছেন মুমিনুল হক। ১০ চারে ১১৮ বলে ৮৭ রান করেন।

১২.১৮

মুশফিকের ফিফটি, দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নাম লেখালেন যে কীর্তিতে
মধ্যাহ্ন বিরতির পর নেমেই ফিফটি করেছেন মুশফিকুর রহিম। ৭৮ বলে ক্যারিয়ারের ২৮তম ফিফটি পূর্ণ করেছেন। সেই সঙ্গে অনন্য এক কীর্তিতে নাম লেখালেন মুশি। দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টে দুই ইনিংসে ফিফটির বেশি রান করা দ্বিতীয় ক্রিকেটার মুশফিক। প্রথম জন রিকি পন্টিং, ২ ইনিংসেই সেঞ্চুরি করেন তিনি।

১১.৩৫

৫০০ রান লিডের পথে বাংলাদেশ
চতুর্থ দিনের প্রথম সেশনে ২৯ ওভারে ১২৪ রান যোগ করেছে বাংলাদেশ। ১৪৪ বলে শতরানের জুটি গড়েছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। লাঞ্চে যাওয়ার সময় ৬৬ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২৮০ রান। শেষ ১০ ওভারে এসেছে ৫৭ রান। ১১১ বলে নয় চারে ৭৯ রানে ব‍্যাট করছেন মুমিনুল। ৭০ বলে একটি করে ছক্কা ও চারে ৪৪ রানে খেলছেন মুশফিক। বাংলাদেশের লিড ৪৯১ রান।

১১.২০

আড়াইশ পেরিয়ে বাংলাদেশ
চতুর্থ দিনের প্রথম সেশনেও দারুণ ব্যাটিং করছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও সাদমান বিদায় নিলেও মুশফিককে সঙ্গে নিয়ে লিড বড় করছেন মুমিনুল হক। বাঁহাতি এ ব্যাটার তোলেন টেস্ট ক্যারিয়ারের ২৪তম ফিফটি। ১৬ রানে জীবন পাওয়া মুশফিক খেলছেন ৩৯ রানে। বাংলাদেশের লিড বেড়ে ৪৭৭ রান।

১০.২১

১৬ রানে জীবন পেলেন মুশফিক
স্লগ সুইপ করেছিলেন মুশফিকুর রহিম। ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে বলের লাইনে ছিলেন কেড কারমাইকেল। কিছুটা সামনে এগিয়ে আসেন, তবে বল তালুবন্ধি করতে ব্যর্থ হন।

১০.১৯

বাংলাদেশের ২০০/৩
৪৮ ওভারে দলীয় ২০০ রানে পৌঁছেছে বাংলাদেশ। তাতে লিড পৌঁছেছে ৪১১ রানে।
মুশফিক ১৬ রানে এবং মুমিনুল ৩৬ রানে ব্যাট করছেন।

১০.১৪

বাংলাদেশের লিড ৪০০ পেরিয়ে
৪৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৯৩ রান। তাতে লিড পেরিয়েছে ৪০০ রান।

৯.৫১

শান্ত আউট
দিনের পঞ্চম ওভারের প্রথম বলে শান্তর উইকেট হারাল বাংলাদেশ। জর্ডান নেইলের বলে এজ হয়। স্লিপে বালবির্নের হাতে ধরা পড়েন। ৫ বলে ১ রান করেন।

৯.৪৫

সাদমান ফিরলেন
দিনের চতুর্থ ওভারে উইকেট হারাল বাংলাদেশ। লেগবিফেোরের ফাঁদে পড়ে ফিরেছেন সাদমান ইসলাম। ম্যাকব্রিনের শিকার হয়ে ফিরে যান ৭৮ রান করে। ১১৯ বলের ইনিংসে ছিল সাতটি চারের মার। ১৭৩ রানে দ্বিতীয় উইকেট হারাল টিম টাইগার্স।

৯.৩২

মিরপুর টেস্টের চতুর্থ দিনে স্বাগতম
শনিবার শুরু হয়েছে মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা। ৩৭ ওভারে ১ উইকেটে ১৫৬ রানে তৃতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। ৩৬৭ রানের লিড নিয়ে চতুর্থ দিন শুরু করেছেন সাদমান ইসলাম (৬৯) এবং মুমিনুল হক (১৯)।

১৬.৪৫

আয়ারল্যান্ডকে ফলোঅন না করিয়ে লিডের পাহাড় গড়ছে বাংলাদেশ

১৬.৪৪

তৃতীয় দিন শেষে

১৬.৪৩

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস- ১৫৬/১, ওভার- ৩৭
সাদমান ইসলাম-৬৯*, মুমিনুল হক- ১৯, মাহমুদুল হাসান জয়-৬০
গ্যাভিন হোয়ে- ১/৫৬

আয়ারল্যান্ড প্রথম ইনিংস- ২৬৫/১০, ওভার-৮৩.৩
লোরকান টাকার-৭৫*, জর্ডান নেইল-৪৯, স্টিফেন ডোহেনি-৪৬, পল স্টার্লিং- ২৭
তাইজুল ইসলাম- ৪/৭৬, খালেদ আহমেদ- ২/৩৯, হাসান মুরাদ- ২/৫৩

বাংলাদেশ প্রথম ইনিংস- ৪৭৬/১০, ওভার- ১৪১.১
লিটন দাস- ১২৮, মুশফিকুর রহিম- ১০৬,মুমিনুল হক- ৬৩
অ্যান্ডি ম্যাকব্রিন- ৬/১০৯, গ্যাভিন হোয়ে- ২/৩৪ ম্যাথু হ্যামফ্রেয়াস- ২/৫০

১৬.৩৮

৩৬৭ রানের লিড বাংলাদেশের
দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ৩৭ ওভারে এক উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে ৩৬৭ রানে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল। ১১০ বলে ৬৯ রান করেছেন সাদমান ইসলাম এবং ২১ বলে ১৯ রান এসেছে মুমিনুল হকের ব্যাট থেকে। দুজনেই অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেছেন।

১৬.২০

জুটি ভেঙে ফিরলেন মাহমুদুল
গ‍্যাভিন হোয়ের বলে এলবিডব্লিউ ফিরলেন মাহমুদুল হাসান জয়। তাতে ১৮৭ বল স্থায়ী ১১৯ রানের উদ্বোধনী জুটি ভাঙল বাংলাদেশের। ৯১ বলে ছয়টি চারে ৬০ রান করেন মাহমুদুল। ৩২ ওভারে বাংলাদেশের এক উইকেটে ১২৩ রান। ক্রিজে সাদমান ইসলামের সঙ্গী মুমিনুল হক।

১৫.৫০

মাহমুদুল-সাদমানের ফিফটি
২৫তম ওভারে ক্যারিয়ারের পঞ্চম ফিফটি তোলেন মাহমুদুল হাসান জয়। ৭৫ বলে এসেছে তার ফিফটি। পরের ওভারেই ফিফটির দেখা পেলেন সাদমান ইসলাম। এটি তার ক্যারিয়ারের অষ্টম ফিফটি। দুজনের জুটিতে শতরান ছাড়িয়েছে বাংলাদেশ। লাল-সবুজদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৩১৪ রান।
২৬ ওভারে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৩ রান।

১৫.৪০

৩০০ ছাড়াল বাংলাদেশ
মাহমুদুল হাসান ও সাদমান ইসলামের দারুণ ব্যাটিংয়ে ৩০০ ছাড়িয়েছে বাংলাদেশের লিড। ফিফটির পথে এগিয়ে চলেছেন দুজনেই। ওপেনিংয়ে ৯৬ রানের জুটি গড়েছেন মাহমুদুল ও সাদমান।
২৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৯৬ রান।

১৪.২৫

সাবধানী শুরু বাংলাদেশের
দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। ৭ ওভারে দুই ওপেনার মাহমুদুল হাসান ও সাদমান ইসলাম তুলেছেন ৪১ রান। মাহমুদুল অপরাজিত ২৩ রানে, সাদমান ১৮ রানে থেকে চা বিরতিতে গেছেন। বাংলাদেশের লিড বেড়ে দাঁড়িয়েছে ২৫২ রানে।
৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪১ রান।

১৩.৫৯

সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড প্রথম ইনিংস- ২৬৫/১০, ওভার-৮৩.৩
লোরকান টাকার-৭৫*, জর্ডান নেইল-৪৯, স্টিফেন ডোহেনি-৪৬, পল স্টার্লিং- ২৭
তাইজুল ইসলাম- ৪/৭৬, খালেদ আহমেদ- ২/৩৯, হাসান মুরাদ- ২/৫৩

বাংলাদেশ প্রথম ইনিংস- ৪৭৬/১০, ওভার- ১৪১.১
লিটন দাস- ১২৮, মুশফিকুর রহিম- ১০৬,মুমিনুল হক- ৬৩
অ্যান্ডি ম্যাকব্রিন- ৬/১০৯, গ্যাভিন হোয়ে- ২/৩৪ ম্যাথু হ্যামফ্রেয়াসের- ২/৫০

১৩.৫৫

সাকিবকে ছুঁলেন তাইজুল
৪ রান করা ম্যাথিউ হামফ্রেয়াসকে ফিরিয়ে আয়ারলায়ন্ডকে গুটিয়ে দিলেন তাইজুল ইসলাম। এ উইকেটের মধ্য দিয়ে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের তালিকায় এখন সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে শীর্ষে তাইজুল। এ সংস্করণে দুই বাঁহাতি স্পিনারেরই উইকেট ২৪৬টি।
৮৮.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ ২৬৫ রান। ২১১ রানে পিছিয়ে প্রথম ইনিংস শেষ করেছে আয়ারল্যান্ড। বাংলাদেশ দল আয়ারল্যান্ডকে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নেমেছে।

১৩.০৭

নতুন বলে দুই উইকেট
নতুন বলে বাংলাদেশকে দুই উইকেট এনে দিয়েছেন দুই পেসার। ইবাদত ফিরিয়েছেন ৪৯ রান করা নেইলকে। এরপর খালেদের বলে আউট হয়েছেন গ্যাভিন হোয়ে।
৮৬ ওভার শেষে ৯ উইকেটে সফরকারীদের সংগ্রহ ২৫৬ রান।

১২.৪২

টাকার-নেইলের জুটিতে পঞ্চাশ
অষ্টম উইকেটে প্রতিরোধ গড়েছেন লোরকান টাকার ও জর্ডান নেইল। তাদের জুটিতে পঞ্চাশ এসেছে ১০৩ বলে।
তাইজুল ইসলাম তিন বলের মধ‍্যে স্টিফেন ডোহেনি ও অ্যান্ডি ম্যাকব্রিনেকে ফিরিয়ে দিলে জুটি গড়েন টাকার ও নেইল। তাদের ব‍্যাটে ফলোঅন এড়াতে লড়ছে আয়ারল‍্যান্ড।
৭৬ ওভারে আয়ারল‍্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২২৬ রান।

১১.৩০

লাঞ্চের আগে তাইজুলের দুই উইকেট
তৃতীয় দিনের প্রথম সেশনে ৩১ ওভারে ২ উইকেটে ১১৩ রান যোগ করেছে আয়ারল‍্যান্ড। দুটি উইকেটই নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। লাঞ্চে যাওয়ার আগে আয়ারল‍্যান্ডের রান ৭ উইকেটে ২১১। ফলো অন এড়াতে আইরিশদের প্রয়োজন আরও ৬৬ রান।

১০.৪৫

প্রচণ্ড ভূমিকম্প, খেলা বন্ধ তিন মিনিট
৫.৫ মাত্রার ভূমিকম্প নাড়িয়ে দিয়েছে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম। কম্পনে খেলা বন্ধ ছিল প্রায় তিন মিনিট। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প হয়। কম্পন অনুভূত হওয়ার পরই খেলা বন্ধ রেখে খেলোয়াড়রা মাঠের মাঝের দিকে চলে যান। পরে ১০টা ৪১ মিনিটে আবারও খেলা শুরু হয়।

৯.৫৭

জীবন পেলেন ডোহেনি
ইবাদত হোসেনের বলে গালিতে ক‍্যাচ দিয়েও বেঁচে গেলেন ১২ রান করা স্টিফেন ডোহেনি। ঝাঁপ দিয়ে হাত ছোঁয়ালেও নিতে পারেননি মাহমুদুল হাসান। তৃতীয় দিন সকালে তাইজুল ইসলাম ও ইবাদতকে আক্রমণে এনেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৪২ ওভারে আয়ারল‍্যান্ডের রান ৫ উইকেটে ১১৬।

০৯.৩০

তৃতীয় দিনের খেলা শুরু।

১৭.০৫

বড় সংগ্রহ সামনে রেখে এদিন ব্যাটে নেমে ৪১ রানে

মুশফিক-লিটনের সেঞ্চুরির দিনে আইরিশদের ৫ উইকেট তুলেছে বাংলাদেশ

১৬.৫২

সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড প্রথম ইনিংস- ৯৮/৫, ওভার-৩৮
পল স্টার্লিং- ২৭, হ্যারি টেক্টর-২১, কেড কারমাইকেল- ১৭
হাসান মুরাদ- ২/১০, মেহেদী হাসান মিরাজ- ১/১১, খালেদ আহমেদ- ১/৩০

বাংলাদেশ প্রথম ইনিংস- ৪৭৬/১০, ওভার- ১৪১.১
লিটন দাস- ১২৮, মুশফিকুর রহিম- ১০৬,মুমিনুল হক- ৬৩
অ্যান্ডি ম্যাকব্রিন- ৬/১০৯, গ্যাভিন হোয়ে- ২/৩৪ ম্যাথু হ্যামফ্রেয়াসের- ২/৫০

১৬.৪৮

দ্বিতীয় দিন ভালো কাটলো বাংলাদেশের

দিনের শুরুতে মুশফিকুর রহিম ও পরে লিটন দাসের সেঞ্চুরিতে ৪৭৬ রান তুলেছে বাংলাদেশ। দ্বিতীয় দিন ৩৮ ওভার ব্যাট ৯৮ রান তুলেছে সফরকারী আয়ারল্যান্ড। দলটি এ সময়ের মধ্যে হারিয়েছে ৫ উইকেট। তৃতীয় দিন ৩৭৮ রানে পিছিয়ে থেকে ব্যাটে নামবে তারা।

১৬.৩২

তাইজুলের ঘূর্ণিতে বিদায় টেক্টরের
শেষ বিকেলে তাইজুল ইসলামের ঘূর্ণিতে আউট হয়েছেন হ্যারি টেক্টর। তাইজুলের বলের ফ্লাইট বুঝতে না পারা টেক্টরকে লেগ বিফোরে আউট দেন আম্পায়ার। রিভিউ নিয়েও দেখা যায় বল স্টাম্পে, নষ্ট হয় আইরিশদের রিভিউ। পাঁচ উইকেটের মধ্যে চার উইকেট নেন স্পিনাররা।

১৬.০২

স্পিনে ধরেছে আইরিশদের
শেষ বিকেলে স্পিনে বেশ খানিকটা কাবু হয়েছেন আইরিশ ব্যাটাররা। পেসারদের এক উইকেটের পর সবশেষ তিন উইকেট নিয়েছেন দুই স্পিনার। কারমাইকেলের আউটের পর চার বল খেলে কোনো রান যোগ করার আগেই সাজঘরে ফিরে গেছেন কার্টিস ক্যাম্ফের।

১৫.৬৫

মিরাজের প্রথম শিকার কারমাইকেল
ব্যাটে নেমে বেশ ভুগছিলেন অলরাউন্ডার কেড কারমাইকেল। তাকে সাজঘরের পথ দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার ব্যাট থেকে এসেছে ১৭, খেলেছেন ৫১ বল।

১৫.৩০

ফিরলেন আইরিশ অধিনায়ক
পেস আক্রমণে আয়ারল্যান্ড প্রথম উইকেট হারানোর পর স্পিনে দ্বিতীয় উইকেট হারিয়েছে। আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবির্নেকে সাজঘরের পথ দেখিয়েছেন হাসান মুরাদ। তার ব্যাট থেকে আসে ২১ রান।

১৪.৫৭

খালেদের প্রথম আঘাত
প্রথম ইনিংসে বড় সংগ্রহের পর বোলিংয়ে ঠিকঠাক এগোচ্ছিলো বাংলাদেশ। ১১তম ওভারে এসে প্রথম আঘাত হানেন খালেদ আহমেদ, পল স্টার্লিংকে সাজঘরে পাঠান। ডানহাতি ওপেনারের থেকে এসেছে ২৭ রান।

১৪.০৭

দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে পৌনে পাঁচশতে থামল বাংলাদেশ

১৩.৪৫

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস- ৪৭৬/১০, ওভার- ১৪১.১
লিটন দাস- ১২৮, মুশফিকুর রহিম- ১০৬,মুমিনুল হক- ৬৩
অ্যান্ডি ম্যাকব্রিন- ৬/১০৯, গ্যাভিন হোয়ে- ২/৩৪ ম্যাথু হ্যামফ্রেয়াসের- ২/৫০

১৩.৪১

৪৭৬ রানে অলআউট বাংলাদেশ
প্রথম ইনিংসে ৪৭৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। স্বাগতিকেরা মোট বল করেছে ১৪১.১ ওভার এবং ৬ উইকেট নিয়েছেন অন্ড্রু ম্যাকব্রাইন।

১৩.২৮

ম্যাকব্রিনে বিদায় মুরাদ
মিরাজ ও লিটন দাসের বিদায়ের পর ভালোই রান তুলছিলেন এবাদত হোসেন ও হাসান মুরাদ। তবে ১৩৭.২ ওভারে হোয়ির হাতে বাউন্ডারিতে বাউন্ডারিতে ক্যাচ দেন মুরাদ।

১২.৫৮

ফিরেছেন সেঞ্চুরিয়ান লিটনও
মেহেদী হাসান মিরাজের আউটের পরের ওভারে আউট হন লিটন দাস। ১৯২ বল খেলা লিটন দাসের থেকে এসেছে ১২৮ রান। হ্যামফ্রেয়াসের বলে পল স্টার্লিংয়ের হাতে ক্যাচ দেন লিটন।

১২.৫০

এবার আউট হলেন মিরাজ
১২৮.৫ ওভারে হ্যামফ্রেয়াসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে রিভিউ নিয়ে বেঁচে যান মেহেদী হাসান মিরাজ। পরের ওভারের দ্বিতীয় বলে ক্যাচ দিলেও সেটি নিতে পারেননি আয়ারল্যান্ডের ফিল্ডাররা। তবে চতুর্থ বলে গ্যাভিন হোয়ির বলে ক্যাচ নেন কেড কারমাইকেল, মিরাজ আউট হন ৪৭ রানে।

১২.৪৫

এবার রিভিউ নিয়ে বাঁচলেন মিরাজ
১২৮.৫ হ্যামফ্রেয়াসের বলে পরাস্ত হন মেহেদী হাসান মিরাজ। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন মিরাজ। দেখা যায় হ্যামফ্রেয়াসের বল লেগ স্টাম্পের বাইরে দিয়ে বের হয়ে যাচ্ছে, সিদ্ধান্ত বদলাতে হয় আম্পায়ারকে।

১২.২৯

মিরাজ-লিটন জুটিতে চারশ পার
মুশফিকুর রহমানের শততম টেস্টে সেঞ্চুরির পর দলের হাল ধরেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। ১৫৬ বলে ৮৯ রানের জুটি গড়েন তারা। ১২৪.২ ওভারে চারশ রান পার করে বাংলাদেশ।

১২.২৩

রিভিউ নিয়ে বাঁচলেন লিটন
১২৩তম ওভারের শেষ বলে হ্যামফ্রেয়াসের বলে পরাস্ত হন লিটন দাস। আইরিশদের আবেদনে আম্পায়ার সাড়া দিলে লিটন রিভিউ নেন। পরে দেখা যায় বল লেগস্টাম্প মিস করতো। ১০৫ রানে জীবন পেলেন লিটন।

১১.৩২

দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষ
মধ্যাহ্ন বিরতির আগে ৫ উইকেটে ৩৮৭ রান করেছে বাংলাদেশ। লিটন ১০৩ রানে এবং মিরাজ ৩০ রানে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।

১১.১৪

লিটনের সেঞ্চুরি
আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি করেছেন লিটন দাস।
১১৬তম ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে পঞ্চম টেস্ট সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন। ১৫৮ বলে সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ছিল ৭টি চার ও ২ ছক্কার মার।

১০.৪২

সাড়ে তিনশ পেরিয়ে বাংলাদেশ
১০৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩৫২ রান। লিটন ৮২ রানে এবং মিরাজ ১৮ রানে ব্যাট করছেন।

১০.০৬

মুশফিক আউট
শততম টেস্ট রাঙিয়েছেন মুশফিকুর রহিম। ১১তম ক্রিকেটার হিসেবে মাইলফলকের ম্যাচে সেঞ্চুরি করেছেন। ১০৬ রানে থেমেছে তার ইনিংস। হামফ্রেয়াসের বলে এজ হয়ে ধরা পড় বালবির্নের হাতে। ২১৪ বলের ইনিংসে ছিল ৫টি চারের মার।

৯.৪৯

বাংলাদেশের ৩০০
৯৩ ওভারে দলীয় ৩০০ রান পূর্ণ করেছে বাংলাদেশ। মুশফিক ১০০ রানে এবং লিটন ৫৪ রানে ব্যাট করছেন।

৯.৪৩

শততম টেস্ট রাঙাচ্ছেন মুশফিকুর রহিম।

শততম টেস্টে সেঞ্চুরি, অনন্য এলিট ক্লাবে মুশফিক

৯.৪০

লিটনের ফিফটি
মুশফিকের সেঞ্চুরির পরের বলে চার মেরে ক্যারিয়ারে ২০তম ফিফটির দেখা পেলেন লিটন দাস। ৮৮ বলে ফিফটির ইনিংসে ছিল ৩টি চারের মার।

৯.৩৮

শততম সেঞ্চুরি, অনন্য অর্জনে নাম লেখালেন মুশফিক
বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ওভারটা দেখে শুনেই পাার করেন মুশফিক। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে স্ট্রাইকে ফেরেন। তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে শতক স্পর্শ করেন মুশফিক। ১৯৫ বলে সেঞ্চুরির পথে ছিল ৫টি চারের মার।

১০০তম টেস্টে সেঞ্চুরি করা ১১তম ক্রিকেটার মুশফিক, ১২তম সেঞ্চুরি। ২০০৬ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার রিকিং পন্টিং নিজের শততম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেন।

বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে নাম লেখালেন মুমিনুলের সঙ্গে। দুজনেই ১৩টি করে সেঞ্চুরি করেছেন।

৯.১৩

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনে স্বাগতম
শততম টেস্টে সেঞ্চুরির অপেক্ষায় মুশফিকুর রহিম। ৯৯ রানে অপরাজিত থেকে শেষ করেছিলেন। ৪৭ রানে লিটন দাস আছেন ফিফটির অপেক্ষায়। বাংলাদেশ দিনের খেলা শুরু করবে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে।

২০.১৩

৪৫০ রানের সম্ভাবনাও দেখছেন তিনি।

‘মিরপুরে ৩৫০ মানেই অন্য মাঠে ৪০০ রানের সমান’

১৯.৫১

শততম টেস্ট ব্যাট হাতে রাঙাচ্ছেন মুশফিকুর রহিম

প্রথমদিনেই মুশফিকের সেঞ্চুরি চেয়েছিল বাংলাদেশ

১৮.৫১

প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলার অনন্য কীর্তিতে মুশফিকুর রহিমকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারকা ব্যাটারকে সম্মাননা স্মারক দিয়েছেন তিনি।

১৬.৪২

শততম টেস্টে মুশফিকের ১ রানের অপেক্ষা নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৬.৪০

প্রথম দিন শেষে

১৬.৩৮

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস- ২৯২/৪ (৯০)
মুশফিকুর রহিম- ৯৯*, লিটন দাস- ৪৭*, মুমিনুল হক- ৬৩
অ্যান্ডি ম্যাকব্রিনে- ৮২/৪ (২৬)

১৬.৩৮

৯৯ রানে অপরাজিত মুশফিক, বাংলাদেশের ২৯২/৪
৯০ ওভার শেষে মাঠে আম্পায়ার ও খেলোয়াড়দের গতিবিধি দেখে মনে হয়েছিল টেস্টের প্রথম দিনে একটি ওভার বাড়তি খেলাতে পারেন তারা। কিন্তু সেটি হয়নি। মুশফিক অপরাজিত থাকলেন ৯৯ রানে। দ্বিতীয় দিনে ১ রান করলেই বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন মুশফিক। এদিকে ফিফটির কাছে আছেন লিটন দাসও।
প্রথম দিনে ৪ উইকেটে ২৯২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুশফিকের সঙ্গে ৪৭ রানে অপরাজিত আছেন লিটন।
আয়ারল্যান্ডের হয়ে অ্যান্ড্রু ম্যাকব্রিনে একাই নিয়েছেন ৪ উইকেট।

১৫.২৮

মুশফিক-লিটন জুটিতে ২৫০ পেরিয়ে বাংলাদেশ
মুমিনুল হক ফেরার পর লিটনের জুটি গড়েছেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। লিটন-মুশফিকের ৪৯ রানের জুটিতে ২৫০ ছাড়িয়েছে বাংলাদেশের রান।

১৪.৪৫

ফিরলেন মুমিনুল
তৃতীয় সেশনের দ্বিতীয় ওভারেই আউট মুমিনুল। স্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনের বলে সুইপ করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন। ১২৮ বলে ৬৩ রানে আউট হলেন মুমিনুল। অন্য প্রান্তে ৫৭ রানে অপরাজিত আছেন মুশফিক। ক্রিজে নতুন ব্যাটার লিটন দাস।
বাংলাদেশের সংগ্রহ ৬৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান।

১৪.৩৪

মুশফিকের ফিফটি
শততম টেস্ট খেলতে নেমে ক্যারিয়ারের ২৮তম ফিফটি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। ১০৯ বলে দুটি চারের মারে ফিফটির দেখা পেলেন ডানহাতি অভিজ্ঞ এ ব্যাটার।
একই ওভারে দলীয় দুশ রান পেরিয়ে যায় বাংলাদেশ।

১৩.৩৫

জীবন পেয়ে মুমিনুলের ফিফটি
টেস্ট ক্যারিয়ারের ২৪তম ফিফটি পেলেন বাঁহাতি ব্যাটার মুমিনুল হক। ২২ রানে জীবন পাওয়া মুমিনুল ৯২ বলে তুলে নিয়েছেন ফিফটি। প্রথম টেস্টে মুমিনুল ৮২ রান করেছিলেন।
বাংলাদেশের সংগ্রহ ৫১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬০ রান।

১২.২০

জীবন পেলেন মুমিনুল
৩৩.১ ওভারে ম্যাকব্রিনের বলে স্লগ সুইপ করতে চেয়েছিলেন মুমিনুল হক। বল উপরে উঠে যায়। শর্ট মিড উইকেটে বল তালুবন্দি করতে ব্যর্থ হন কেড কারমাইকেল। ২২ রানে জীবন পান মুমিনুল।

১২.১২

দ্বিতীয় সেশনের খেলা শুরু
প্রথম সেশনে ৩১ ওভারে ৩ উইকেটে ১০০ রান তোলে বাংলাদেশ।
মুমিনুল হক ১৭ রানে এবং মুশফিকুর রহিম ৩ রানে দ্বিতীয় সেশনের খেলা শুরু করেছেন।

১১.৩৪

প্রথম সেশনের খেলা শেষ, বাংলাদেশ ১০০/৩
মধ্যাহ্ন বিরতির আগে খেলা হয়েছে ৩১ ওভার। ১০০ রান করলেও তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফিরেছেন সাদমান ইসলাম (৩৫), মাহমুদুল হাসান জয় (৩৪) ও নাজমুল হোসেন শান্ত (৮)। আইরিশদের ৩টি উইকেটই নিয়েছেন অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রিনে।

মুমিনুল হক ১৭ রানে এবং মুশফিকুর রহিম ৩ রানে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন।

১১.২১

ম্যাকব্রিনের তৃতীয় শিকার শান্ত
২৭.৩ ওভারে ম্যাকব্রিনে ছক্কা মারেন শান্ত। পরের বলেই বোল্ড হলেন। ৮ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ৯৫ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ।

১১.১০

মাহমুদুলও ফিরলেন, বাংলাদেশ ৮৩/২
ম্যাকব্রিনের দ্বিতীয় শিকার হলেন মাহমুদুল হাসান জয়। ২৫.১ ওভারে বড় শট খেলতে গিয়ে মিড অফে ম্যাকার্থির হাতে ধরা পড়েন। ৩৪ রান করেন।

১০.২৯

সাদমান ফিরলেন
১৩.৪ ওভারে অ্যান্ডি ম্যাকব্রিনের বলে পরাস্ত হন সাদমান। আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় আইরিশরা। রিভিউতে দেখা যায় বল স্টাম্পে আঘাত হানত। ৩৫ রানে আউট হলেন টাইগার ওপেনার। ৫২ রানে ভাঙল উদ্বোধনী জুটি। বাংলাদেশের সংগ্রহ ৫২ রান। জয় ১৫ রানে এবং সাদমান ৩৫ রানে ব্যাট করছেন।

১০.২৬

বাংলাদেশের ফিফটি
উদ্বোধনী জুটিতে ফিফটি পেরিয়েছে বাংলাদেশের। ১৩.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫২ রান। জয় ১৫ রানে এবং সাদমান ৩৫ রানে ব্যাট করছেন।

১০.১৪

১০ ওভারে বাংলাদেশের ৪৩/০
বাংলাদেশকে ভালোর শুরু এনে দিয়েছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ১০ ওভারে ৪৩ রান তুলেছেন দুজনে। জয় ১২ রানে এবং সাদমান ৪৩ রানে ব্যাট করছেন।

৯.৫৯

সাদমান-জয়ে শুরু বাংলাদেশের
বাংলাদেশের ইনিংস শুরু করেছেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। ৫ ওভারে ২০ রান তুলেছেন দুজনে। জয় ৬ রানে এবং সাদমান ১৪ রানে ব্যাট করছেন।

৯.২৯

শততম টেস্টে মুশফিক যা বললেন
আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য। যাঁরা উপস্থিত আছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষত আমার স্ত্রীকে, যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদেরও ধন্যবাদ জানাতে চাই। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য শতভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই এখানে থাকার জন্য।

৯.২৭

মুশফিককে নিয়ে যা বললেন অধিনায়ক শান্ত
অভিনন্দন মুশফিক ভাই। এটা আপনার ও পরিবারের জন্য গর্বের মুহূর্ত। আমরা আপনাকে ছোটবেলা থেকে অনুসরণ করেছি, আপনার দ্বারা অনুপ্রাণিত হয়েছে। আমি আশা করি মাঠে ও বাইরে আপনি যে কঠোর পরিশ্রম করেন সেটা চালিয়ে যাবেন। আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি সব সময় দলের জন্য খেলেন, আপনি নিজের নয়, দলের কথা ভাবেন।

৯.২৫

মুশফিককে ঘিরে বিসিবির যত আয়োজন
শততম টেস্ট উপলক্ষে মুশফিককে বিশেষ ক্যাপ উপহার দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। অভিষেক টেস্টেও মুশফিককে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন বাশার। জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানও দিয়েছেন বিশেষ উপহার। ক্যাপের একটি স্মারক তুলে দিয়েছেন তিনি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম তুলে দিয়েছেন বিশেষ ক্রেস্ট। মুশফিকের প্রথম ও শততম টেস্টের সতীর্থদের সিগনেচার করা জার্সি উপহার দিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও হাবিবুল বাশার সুমন।

৯.১৭

মুশফিককের মাইলফলক
শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মাইফলক গড়লেন তিনি। বিশেষ দিনটিতে মুশফিকের জন্য বিশেষ আয়োজন করছে বিসিবি। শততম টেস্ট উদযাপন করতে সতীর্থদের নিয়ে মাঠে ঢুকেছেন মুশফিক। সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন সবাই। আছেন মুশফিকের পরিবারের সদস্যরাও।

৯.০৫

বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন
আগের ম্যাচে খেলা দুই পেসার হাসান মাহমুদ আর নাহিদ রানা নেই মিরপুর টেস্টে। একাদশে সুযোগ পেয়েছেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ

৯.০১

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
মুশফিকের শততম টেস্টে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

৮.৪৫

মিরপুর টেস্টে স্বাগতম
সিলেট টেস্টে ইনিংস ও ৪৭ রানে জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম। টাইগার ক্রিকেটারের মাইলফলকের ম্যাচটিতে পাঠকদের স্বাগতম।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আয়ারল্যান্ডবাংলাদেশবিসিবিমিরপুরমিরপুর টেস্টমুশফিকলাইভ ব্লগলিড স্পোর্টসশান্তস্পোর্টস লাইভ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ ভালো দল, ঘরের মাঠে তারা খুব ভালো ক্রিকেট খেলেছে’

মার্চ ১০, ২০২৬

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

প্রথম ওয়ানডেতে পাকিস্তান একাদশে অভিষেক হতে পারে ৩ জনের

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT