বাংলাদেশ

বাংলাদেশ ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে আলোচনা, বাংলাদেশের জলবিদ্যুৎ সম্ভাবনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বাংলাদেশের জলবিদ্যুৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন, ছবি কেন্দ্রীয়ভাবে বঙ্গবন্ধুর ছবি সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহী।

তিনি আজ রোববার ৯ জুন ভারতে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান। তিনি ভুটানের প্রধানমন্ত্রীকে বলেন, ভুটান থেকে ভারতের ভূখণ্ড দিয়ে বিদ্যুৎ রপ্তানির জন্য একটি ত্রিপক্ষীয় চুক্তি প্রয়োজন এবং বিষয়টি ইতিমধ্যে ভারতের নজরে আনা হয়েছে।

শেখ হাসিনা বলেন, ভুটান বাংলাদেশের হৃদয়ে একটি বিশেষ স্থান দখল করে আছে। কেননা ভুটান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয়। তিনি বলেন, আমরা ভুটানকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। প্রধানমন্ত্রী এসময় বাংলাদেশে ভুটানের বিনিয়োগ চেয়েছেন।

এসময় ভুটানের প্রধানমন্ত্রী তার দেশে একটি বার্ন ইউনিট নির্মাণ এবং এক বছরের জন্য প্রয়োজনীয় ওষুধ দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তিনি শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জেল হোসেন মিয়া, পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) সচিব মোহাম্মদ সালাহউদ্দিন এবং প্রেস সচিব নাঈমুল ইসলাম খানসহ অন্যরা বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন।

বিষয়:জলবিদ্যুৎ প্রধানমন্ত্রী বাংলাদেশ ভুটান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…