চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপার ৩০ বছর পূর্তি উৎসবে মৌলি-ইমরানের শাস্ত্রীয় নৃত্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ২২, জুলাই ২০২৩
বিনোদন
A A

আগামি বৃহস্পতিবার (২৭ জুলাই) থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী বাংলাদেশ ইন্সটিটিউট অফ পারফর্মিং আর্টস (বিপা) এর ৩০ বছর পূর্তি আয়োজন। অনুষ্ঠানে শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান ‘ধ্রুপদী ছন্দে নৃত্য’ পরিচালনা এবং পরিবেশন করবেন বাংলাদেশের জুয়েইরিয়াহ মৌলি এবং এস.এম.হাসান ইশতিয়াক ইমরান।

আয়োজকরা জানিয়েছেন, নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং সেন্টার অফ আর্টসে বসবে ৪ দিনব্যাপী এ আয়োজন। উৎসবের শেষ দিন (৩০ জুলাই) থাকবে মৌলি-ইমরানের শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান ‘ধ্রুপদী ছন্দে নৃত্য’।

এরইমধ্যে নৃত্যশিল্পী মৌলি ও ইমরান নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখানকার নৃত্যশিল্পীদের নিয়ে প্রতিদিনই অংশ নিচ্ছেন মহড়ায়। এমন আয়োজনে আমন্ত্রণ জানানোয় বিপা সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতাও জানান মৌলি-ইমরান।

জুয়েইরিয়াহ মৌলি ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয় থেকে শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যমে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সহকারী পরিচালক (প্রোগ্রাম প্রোডাকশন, নৃত্য) হিসেবে কর্মরত আছেন।

অন্যদিকে ইশতিয়াক ইমরান ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে কথক নৃত্যে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের প্রভাষক হিসেবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

মৌলি এবং ইমরান এরআগে ভারত, রাশিয়া, জাপান, তুরস্ক, ফান্স এবং সুইজারল্যান্ডের বিভিন্ন নৃত্য উৎসবে নৃত্য পরিবেশন করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানজুয়েইরিযাহ মৌলিনৃত্যনৃত্যশিল্পীভরতনাট্যমভারতলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT