ক্রিকেট

হায়দরাবাদে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে টসের পর আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হায়দরাবাদে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা মাঠে অবস্থান করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটিতে হেরেই সিরিজে হেরেছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টসে জিতে টাইগারদের ব্যাটে পাঠিয়েছে ভারত।

হায়দরাবাদে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি। একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে এসেছেন শেখ মেহেদী। আর জাকের আলি অনিকের জায়গায় খেলবেন তানজিদ তামিম। ভারতের একাদশে এসেছে একটি পরিবর্তন। আর্শদীপ সিংয়ের পরিবর্তে এসেছেন রবি বিষ্ণোই।

সবার চোখ থাকবে মাহমুদউল্লাহ রিয়াদের দিকে। সংক্ষিপ্ত সংস্করণে সাইলেন্ট কিলারের শেষ ম্যাচ এটি। দিল্লিতে দ্বিতীয় টি-টুয়েন্টি আগে অবসরের ঘোষণা দেন টাইগার তারকা। বিদায়ী টেস্টে দেড়শ রানের আলো ঝলমলে ইনিংস খেলেছিলেন। টি-টুয়েন্টির বিদায়বেলায় বাংলাদেশকে কেমন ইনিংস উপহার দেন সেটিই দেখার।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।

ভারত একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব।

বিষয়:বাংলাদেশ বাংলাদেশ-ভারত টি-টুয়েন্টি মিরাজ হায়দরবাদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…