চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১০ পূর্বাহ্ণ ২০, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা সেমিফাইনালে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা ‘এ’ দল। বাংলাদেশকে ৬ রানে হারানোয় আফগানিস্তানকে সরিয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফািইনালের এ সুযোগ নিজেদের করে নিয়েছে দ্বীপদেশটি। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক দুনিথ ভেল্লালেগে। সেমিফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস।

একই গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল আগেই নিশ্চিত করে রেখেছিল বাংলাদেশ। সেমিফাইনালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলীদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। শুক্রবার সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হবে চার দল।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে বাংলাদেশ, শ্রীলঙ্কা জয় তোলে ৬ রানে।

মাঝারি লক্ষ্যের তাড়ায় নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। ২৯ রানে হাবিবুর রহমান সোহানের ১৪ বলে ২৭ রানে ইনিংসে বিদায়ের পর রানের চাকা সচল রাখেন জিশান আহমেদ। তিনি ১৭ রানে ভেল্লালেগের শিকারে পরিণত হন। এরপর জাওয়াদ আবরার ২৬ ও আকবর আলীর ২৫ রানে আউটের পর কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ।

শেষ দিকে ইয়াসির আলী চৌধুরী রাব্বির ২০ রান এবং এসএম মেহেরাব হোসেনের অপরাজিত ১৬ রানের দুই ইনিংসে ম্যাচ কিছুটা নাটকীয় হয়ে ওঠে। তবে বাংলাদেশকে জয়ের বন্দরে নোঙর করাতে পারেননি এ দুই ব্যাটার। আকবরদের হারতে হয় ৬ রানে। লঙ্কান অধিনায়ক ভেল্লালেগে একাই নেন ৩ উইকেট।

প্রথম ইনিংসে টসে হেরে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা খুব একটা সুবিধা করতে পারেনি। ২২ রানে প্রথম উইকেট হারানোর পর ২৩ রানে আরও এক উইকেট হারিয়ে বসে দুনিথ ভেল্লালেগের দল। সর্বোচ্চ ৬৯ রান করেন সাহান আরাচিগে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন অধিনায়ক ভেল্লালেগে।

Reneta

এছাড়া রমেশ মেন্ডিস ১৭ এবং নুয়ান্দু ফের্নান্দো ১৫ রান করেন। বাংলাদেশের বোলিংতোপে শ্রীলঙ্কার ছয় ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেননি। দুটি করে উইকেট নিয়েছেন দুই পেসার রিমন মন্ডল ও আবু হায়দার রনি। একটি করে উইকেট তুলেছেন রাকিবুল হাসান ও আব্দুল গাফফার সাকলাইন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকবরআফগানিস্তানএশিয়া কাপ রাইজিং স্টার্সপাকিস্তানবাংলাদেশভারতরনিলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT