ক্রিকেট

চেন্নাইয়ে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটাররা চেন্নাইয়ে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চেন্নাইয়ে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন সেশন, খেলোয়াড়রা ব্যাটিং ও বলিং অনুশীলন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ এখন ভারতে। সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে ১৯ সেপ্টেম্বর। তার আগে চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে প্রথমবার ঘাম ঝরালেন বাংলাদেশের খেলোয়াড়রা।

বেশ গুরুত্বের সাথে নেটে ব্যাট করছিলেন বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। তাকে বল করছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তার পাশের নেটে ব্যাট করছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, উইকেটের পেছনে দাঁড়িয়ে বল ধরার ভঙ্গিতে এবং স্ট্যাম্পিং করছিলেন লিটস দাস।

টাইগারদের নেটে বল করতে দেখা গেছে দুই স্পিনার নাঈম হাসান ও তাইজুল ইসলামকে। সাথে স্থানীয় আরেক স্পিনারকে দেখা গেছে হাত ঘোরাতে। বল হাতে পূর্ণ গতিতে অনুশীলন করতে দেখা গেছে দুই পেসার নাহিদ রানা ও খালেদ আহমেদকে।

তাসকিন আহমেদকে বল করতে দেখা না গেলেও সেখানে ছিলেন আরেক পেসার হাসান মাহমুদ। এ সময় পেসারদের সামলেছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস।

বিষয়:খালেদ চেন্নাই নাজমুল হোসেন শান্ত নাহিদ বাংলাদেশ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…