চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে জয়যাত্রা অব্যাহত রেখেছে বাংলাদেশ। টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তোলার দিনে ভারতকে হারিয়ে দিয়েছেন নোভা-তানভীররা। সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লাল-সবুজের দল।

বুধবার ভূবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ভারতকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ছেলেদের দল। দুটি গোলই করেছেন পিয়াস আহমেদ নোভা।

দুই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন বাংলাদেশ। এক ম্যাচ জিতে পরেই অবস্থান নেপালের। পাঁচ দলের আসরে তৃতীয় স্থানে আছে স্বাগতিক ভারত।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথম বিশ মিনিটে বেশকিছু আক্রমণে ভারতীয় রক্ষণে ভীতি ছড়ালেও গোল আদায় করতে পারেনি সফরকারী দলটি।

অষ্টম মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। ডি-বক্সের বাইরে থেকে নেয়া নোভার শট ভারতের গোলরক্ষক বাগে নিতে না পারলেও গোল আসেনি, পোস্টে লেগে ফেরত আসে বল।

খেলার সময় গড়াতে থাকলে আক্রমণে উঠতে থাকে ভারতও। ২০তম মিনিটে প্রথমবার ভালো সুযোগটি পায় স্বাগতিক দল। গোলের সামনে দারুণ জায়গায় বল পেয়েও অবশ্য শট লক্ষ্যে রাখতে পারেননি গুরকিরাত সিং।

Reneta

পরে ২৯তম মিনিটে নোভার গোলে লিড আনে বাংলাদেশ। বক্সের ভেতর একাধিক সুযোগ মিস করলেও এবার লক্ষ্যভেদ করতে ভুল করেননি লাল-সবুজের ফরোয়ার্ড।

ম্যাচের ৩৫তম মিনিটে সমতা ফেরায় ভারত। ভিবিন মহাননের ক্রস থেকে দুর্দান্ত হেডে স্কোরশিটে নাম লেখান গুরকিরাত।

৪৫তম মিনিটে বক্সের ভেতর নাহিয়ানকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে বাংলাদেশকে আবারও লিড এনে দেন নোভা।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ভারত। প্রতি আক্রমণে পিছিয়ে থাকেনি বাংলাদেশও। তবে জালের দেখা পায়নি কোনো দলই। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুরকিরাতনোভাবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ৬২৬

পরবর্তী

গলে শেষদিনের রোমাঞ্চের অপেক্ষা

পরবর্তী

গলে শেষদিনের রোমাঞ্চের অপেক্ষা

সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উদযাপন

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT