বাংলাদেশ

বাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো অংশীদারিত্ব নয় বরং বন্ধুত্বের: প্রণয় ভার্মা

প্রণয় ভার্মা বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রণয় ভার্মা বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে বক্তব্য দিচ্ছেন, একটি অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, দ্বি-পাক্ষিক বাণিজ্য বাড়াতে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ভারতের কাছেও গুরুত্বপূর্ণ। সেজন্য অর্থায়ন করা হচ্ছে। বাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো কৌশলী অংশীদারিত্ব নয়, বরং পুরোপুরি বন্ধুত্বের।

তিনি আজ বুধবার রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের (আইবিএফবি) বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি জানান, কলকাতা ও দিল্লি বিমানবন্দর ব্যবহার করে ৩য় দেশে পণ্য রফতানি করতে পারবে বাংলাদেশ। সেজন্য ঢাকা ও নয়াদিল্লি দরকারি প্রস্তুতি নিচ্ছে।

প্রণয় ভার্মা বলেন, দুই দেশের স্থানীয় ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত জুলাই মাসে রুপিতে পরিমিত লেনদেন শুরু হয়েছে। তবে দীর্ঘ মেয়াদে, বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানির ক্ষেত্রে এর বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, আখাউড়া আগরতলা রেলপথ নির্মাণ শেষ পর্যায়ে। দু’দেশের মধ্যে চলমান রেলপথের সঙ্গে এ রেলপথটি চালু হলে বাণিজ্য আরও প্রসারিত হবে।

বিষয়:আইবিএফবি প্রণয় ভার্মা বাংলাদেশ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…