চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কম ওজন’ তাই বাংলাদেশের খেলোয়াড়ের বল বেশিদূর যায় না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচ প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টুয়েন্টি সিরিজেও ভারতের কাছে হেরে বসে আছে বাংলাদেশ। শেষ ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের কেউ আসেনি। এসেছিলেন ফিল্ডিং কোচ নিক পোথাস। তিনি বাংলাদেশের খেলোয়াড়দের শারীরিক সামর্থ্যে পার্থক্যের বিষয়টি সামনে আনলেন।

পোথাস পার্থক্যের বিষয়টি তুলে ধরেছেন এভাবে, ‘আপনি শুধু কঠিন পার্থক্যের কথা বলছেন, কিন্তু সেই পার্থক্য কেন সেটা বলছেন না। যখন একজন খেলোয়াড়ের ওজন ৯৫-১০০ কেজি হবে এবং আরেকজন খেলোয়াড়ের ওজন যখন ৬৫ কেজি হবে, খুব স্বাভাবিকভাবেই একজনের চেয়ে আরেকজনের বল অনেকবেশি দূরে যাবে।’

‘হ্যাঁ, সেখানে টেকনিক থাকবে, টাইমিং থাকবে, সবকিছুই থাকবে এবং আমরা প্রতিনিয়ত সেটা নিয়ে কাজ করছি। কিন্তু সেটা নিয়ে আপনি তুলনা করতে পারবেন না। যদি আইপিএল দেখেন, বিশ্বের সেরা টি-টুয়েন্টি আসরের মধ্যে অন্যতম। আইপিএল আন্তর্জাতিক পর্যায়ের জন্য খেলোয়াড় তৈরি করছে।’

Banglabid

‘আপনি পুরো ভিন্ন দুটি জিনিসের তুলনা করছেন যে, ভারতের কয়টি ছক্কা মেরেছে এবং আমরা কটি মেরেছি। বিষয়টি অনেকটা এমন হয়ে গেল, ওয়েস্ট ইন্ডিজ কয়টি ছক্কা মেরেছে আর আমরা কয়টি। তারা অনেক শক্তিশালী ক্রিকেটার। আমরা স্ট্রেংথ এবং কন্ডিশনিংয়ের দিকে উন্নতি করছি। কিন্তু জেনেটিকস নিয়ে তো আর লড়াই করতে পারবেন না।’

বাংলাদেশ-ভারতের মধ্যকার তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের শেষটি গড়াবে শনিবার। ম্যাচ হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। খেলা শুরু বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলপোথাসবাংলাদেশভারতলিড স্পোর্টসহায়দরাবাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বাইকে ১০০টির বেশি হর্ন

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT