চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ: পয়েন্ট টেবিলে কে কোথায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৭ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
India cricket players celebrating during a match with Bangladesh players in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

দশ দলের অংশগ্রহণে ভারতের মাটিতে চলা ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে চারটি করে ম্যাচ খেলে ফেলেছে দলগুলো। মাঠের লড়াইয়ের সঙ্গে জমে উঠেছে পয়েন্ট টেবিলে সেরা চারে থাকার লড়াইও। হচ্ছে একের পর এক রেকর্ড। চারটি করে ম্যাচ শেষে দেখে নেয়া যাক টেবিলে কে কোথায় আছে।

আসরে সব দলই একে অপরের বিপক্ষে একবার করে নামবে। সেরা চার দল খেলবে সেমিতে। ১০ ভেন্যুতে টুর্নামেন্টের মোট ৪৮ ম্যাচ হবে, যার ৪৫টি গ্রুপপর্বের। দুটি সেমি ও একটি শিরোপা নির্ধারণী মহারণ।

শনিবার বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে আসরের ২০তম ম্যাচ। চার ম্যাচে টেবিলে বর্তমান চ্যাম্পিয়ন ইংলিশদের অবস্থান ৯ নম্বরে। শুধু বাংলাদেশের বিপক্ষে একটি জয় পেয়েছে জশ বাটলারের দল।

Banglabid

চার ম্যাচে ৮ পয়েন্টে টেবিলের শীর্ষে আছে অপরাজিত নিউজিল্যান্ড। একই পয়েন্টে রানরেটে পিছিয়ে দুইয়ে আছে আরেক অপরাজিত স্বাগতিক ভারত। এক ম্যাচ হারা সাউথ আফ্রিকার পয়েন্ট ৬। দুর্দান্ত পারফর্ম করা প্রোটিয়াবাহিনী আছে তিনে।

প্রথম দুই ম্যাচ হেরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। শেষ দুটিতে জয় নিয়ে টেবিলের চারে আছে প্যাট কামিন্সের দল। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের পয়েন্ট সমান ৪ হলেও রানরেটে পিছিয়ে পাঁচে আছে বাবর আজমের পাকিস্তান।

আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচে জিতে পরের তিনটিতে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও ভারতের সঙ্গে হেরে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে বাংলাদেশ। একটি করে জয় নিয়ে রানরেটের ব্যবধানে সাতে নেদারল্যান্ডস, আটে শ্রীলঙ্কা, নয়ে ইংল্যান্ড এবং দশে রয়েছে আফগানিস্তান।

Reneta

সব দলের এখনও ৫টি করে ম্যাচ বাকি। ১২ নভেম্বর পর্যন্ত চলবে ম্যাচগুলো। পরে হবে সুপার ফোরের সেমির লড়াই। ১৯ নভেম্বর আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ লিডপয়েন্ট টেবিলবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে নিয়ে ৭ বছর আগের মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

আগস্ট ৯, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের এমন দশা, প্রশাসককে বরখাস্তই করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬

মস্কোর পর ওরেনবুর্গ, মূল প্রতিযোগিতায় যুবরাজের ‘অতল’

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT