চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশে খেলতে পারে পাকিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে খেলা নিয়ে বিপরীতমুখী অবস্থানে ভারত ও পাকিস্তান। এতে ঘোলাটে হয়েছে পরিস্থিতি। বিষয়টি নিয়ে সমাধানের পথ খুঁজছে এসিসি ও আইসিসি। এমতাবস্থায় ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ এবং এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে। সেক্ষেত্রে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো খেলতে পারে বাংলাদেশে।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এমনটাই জানিয়েছে। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে রাজি নয় ভারত। তাই ২০২৩ বিশ্বকাপে ভারতে না খেলার হুমকি দিয়েছে পাকিস্তানও। এখন পর্যন্ত দুই দেশই নিজেদের সিদ্ধান্তে অটল।

পরিস্থিতি এমন চলতে থাকলে সমস্যার সমাধানের একটি পথই রয়েছে কেবল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের । তা হল, পাকিস্তানে হলেও এশিয়া কাপ ভারতের ম্যাচগুলো হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

নিরপেক্ষ ভেন্যু হিসেবে বিবেচনায় আছে সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, ওমান, এমনকি ইংল্যান্ডও। ভারত ফাইনাল খেললে সেই ম্যাচও হবে নিরপেক্ষ ভেন্যুতে।

এদিকে গত সপ্তাহে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসি সভায় পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাব দিয়েছে পিসিবি। সভাতে ম্যাচগুলোর জন্য বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করা হয়েছে  বাংলাদেশকে।

করোনাভাইরাসের কারণে স্থগিত করা হয় ২০২১ সালের এশিয়া কাপ। পরে গত বছর সংযুক্ত আরব আমিরাতে হয় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়, যা প্রাথমিকভাবে হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। ওই আসরটি মূলত হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারত ও পাকিস্তানের সম্পর্কের শীতলতার কারণে তখন পাকিস্তানের সঙ্গে অদলবদল করেছিল লঙ্কানরা।

Reneta

একই কারণে ২০১৮ সালের এশিয়া কাপও ভারত থেকে সরিয়ে আয়োজন করা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। তবে এবার নিজেদের মাটিতেই টুর্নামেন্টটি আয়োজন করতে বদ্ধপরিকর পাকিস্তান।

অন্যদিকে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। ভারতের ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের আসর। ১০টি দল বিশ্বকাপের মূল পর্বে অংশ নেবে। যেখানে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৯টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিএশিয়া কাপএসিসিপাকিস্তানবাংলাদেশবিশ্বকাপভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের চ্যাম্পিয়ন স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনা কোথায়?

জুন ১১, ২০২৬

বিশ্বকাপের ৯৬ বছরে প্রথমবার, যে কীর্তি তিন ফুটবল মহাতারকার

জুন ১১, ২০২৬

অস্ট্রেলিয়াকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর মহাকাব্য লিখল বাংলাদেশ

জুন ১১, ২০২৬

১৫০ সিসির বেশি মোটরসাইকেল নিবন্ধনেও লাগবে টিআইএন

জুন ১১, ২০২৬

যোগাযোগ অবকাঠামো খাতে ৫৯ হাজার ৭৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT