চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইব্রেকারে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ছেলেদের অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ১৮, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড়রা ভারতের বিরুদ্ধে ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে টাইব্রেকারে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে ভারত। অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে রোববার ফাইনালে নির্ধারিত সময় শেষ হয় ১-১ সমতায়। অতিরিক্ত সময় ছিল না। সরাসরি টাইব্রেকারে গড়ানো ম্যাচ ৪-৩ ব্যবধানে জিতে আসরে অপরাজিত চ্যাম্পিয়ন স্বাগতিক ভারত।

টাইব্রেকারে প্রথম শট নিতে আসে বাংলাদেশ, গোল করেন মিঠু চৌধুরী। ভারতের আরবাস গোল করে সমতা আনেন। দ্বিতীয় শটে মোর্শেদ গোল করেন, ভারতের শট ঠেকিয়ে দেন মাহিন। তৃতীয় শটে গোল করেন জয়, ভারতও গোল করে। নাটকীয়তা আসে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের শটে, বারের উপর দিয়ে মারেন তিনি। বাংলাদেশের পঞ্চম শটও ঠেকিয়ে দেন ভারত গোলরক্ষক। ভারত অধিনায়ক শামি শেষ শটে গোল করলে ৪-৩ ব্যবধানে শিরোপা নিজেদের করে নেন যুব দলটি।

ফাইনালে নেমে স্বপ্নের মতো শুরু করে ভারত। দ্বিতীয় মিনিটে মাঝমাঠের কাছে ফাউল পায় দলটি। সেখান থেকে দূরপাল্লার শটে গোল করেন অধিনায়ক সিঙ্গামায়ুম শামি। বাংলাদেশের গোলকিপার ইসমাঈল হোসেন মাহিন বুঝতেই পারেননি বল কোন পথে জালে জড়িয়েছে। বুঝে ওঠার আগেই ১-০ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

ঘরের মাঠের সুবিধা নিয়ে ম্যাচে দ্রুতই আরও কিছু আক্রমণ করে ভারত। এসময় দ্বিতীয় গোলের হাত থেকে বেঁচে যায় ফয়সালের দল। ১৬ মিনিটে নিশ্চিত দ্বিতীয় গোলের হাত থেকে দলকে বাঁচান গোলকিপার মাহিন।

৩০ মিনিটে কর্নার থেকে প্রায় গোল পেয়ে গিয়েছিল বাংলাদেশ। ফয়সালের কর্নার থেকে হেড করলেও গোলমুখ থেকে ঠেকিয়ে দেন ভারত ডিফেন্ডার, সমতার সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। বিরতির আগে মোর্শেদ আলীতে ভর করে আরও কিছু সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ, ৪২ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে গোল করে বাংলাদেশ। তার আগেই ফাউলের বাঁশি বাজালে গোলবঞ্চিত হন মোর্শেদরা।

প্রথমার্ধে খেলা গুছিয়ে উঠতে শুরু করে বাংলাদেশ। বিরতির আগের কিছু সময় ফয়সাল-মোর্শেদ জুটিতে আরও কিছু সুযোগ পেলেও সুমন-রিফাত-স্যামুয়েলরা সেগুলো হাতছাড়া করতে থাকেন। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

Reneta

বিরতি থেকে ফিরে দুটি পরিবর্তন করে বাংলাদেশ। প্রথমার্ধের আক্রমণ-পাল্টা আক্রমণ, কর্নার, সবকিছু ধরে রাখে ফয়সালের দল। লাল-সবুজের প্রতিনিধিরা গোলের দেখা পেয়ে যায় ৬০ মিনিটে, সুপার সাব মোহাম্মদ জয় আহমেদ গোল করে ১-১ সমতা আনেন।

বাংলাদেশ সমতায় আসার পর রক্ষণের খোলস ছাড়ার চেষ্টা করে স্বাগতিক ভারত। বেশ কয়েকটি সুযোগ তৈরি করে স্বাগতিকরা। বাংলাদেশের রক্ষণের দৃঢ়তায় সেগুলো কাজে লাগাতে পারেনি দলটি। বিপরীতে বাংলাদেশ আরও সুযোগ পেলেও কোনো গোলের দেখা পায়নি। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচ সরাসরি টাইব্রেকারে গড়ায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরুণাচলজয়বাংলাদেশভারতলিড স্পোর্টসশামিসাফ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT