আট দল নিয়ে ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে ‘হাইব্রিড’ মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। আসরের চার ম্যাচের জন্য অতিরিক্তি টিকিট বিক্রি শুরু হয়েছে। এরমধ্যে রয়েছে বাংলাদেশ ও ভারতের ২০ ফেব্রুয়ারির ম্যাচও।
ভারতের তিন ম্যাচ ও একটি সেমিফাইনালসহ মোট চারটি ম্যাচের জন্য অতিরিক্ত টিকিট বিক্রি শুরু করেছে আয়োজক দেশটি। পাকিস্তান আয়োজক হলেও অবশ্য ভারতের গ্রুপপর্বের তিনটি ম্যাচই হবে দুবাইতে। ভারত সেমি বা ফাইনালে উঠলেও সে খেলাগুলো পাকিস্তানে হবে না। রোববার ভূমধ্যসাগরের দেশটির স্থানীয় সময় ১২টা থেকে বিক্রি শুরু হয়েছে টিকিটের।
২৩ ফেব্রুয়ারি ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ম্যাচ ছাড়াও ২ মার্চ নিউজিল্যান্ড ম্যাচের জন্য অতিরিক্ত টিকিট বিক্রি করা হচ্ছে। তবে অন্য ম্যাচের জন্য পর্যাপ্ত টিকিট ছাড়লেও সেমিফাইনালের জন্য স্বল্প পরিমাণ টিকিট ছাড়া হবে দুবাইতে।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হবে ৯ মার্চ। দুবাইতে প্রথম সেমিফাইনাল হওয়ার পর ফাইনালের জন্য টিকিট বিক্রি শুরু হবে। অতিরিক্ত টিকিট কেনা এবং অনলাইনে পাওয়া যাবে এই ঠিকানায়- https://www.iccchampionstrophy.com/tickets







