চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তার চাদরে গোয়ালিয়র, আরও পুলিশ মোতায়েন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা ম্যাচে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারতের টি-টুয়েন্টি দিয়ে প্রায় ১৪ বছর পর গোয়ালিয়রে আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টি-টুয়েন্টি হবে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচটি নির্বিঘ্ন করতে ২৫০০ অধিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।

বাংলাদেশ-ভারতের মধ্যকার ম্যাচ শুরু হবে রাত ৮ টায়। তবে পুলিশের এক কর্মকতা জানিয়েছেন, ‘ম্যাচের দিন দুপুর ২টা থেকে রাস্তায় পুলিশ মোতায়েন থাকবে। ম্যাচ শেষ হওয়ার পর দর্শকরা বাড়িতে পৌঁছানো পর্যন্ত পুলিশ মাঠে থাকবে। সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা দেয়ার পর নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমেও নজর রাখা হচ্ছে এমন দাবি করে গোয়ালিয়র জোন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ অরভিন্দ সাক্সেনা জানিয়েছেন, ‘আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরও চোখ রাখছি।’

Banglabid

গোয়ালিয়রের ম্যাচ ঘিরে আগেই তৈরি হওয়া উত্তেজিত পরিবেশের জন্য সেখানে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছিল জেলা ম্যাজিস্ট্রেট। ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ আইনের ১৬৩ অনুচ্ছেদ বলে পুলিশ সুপারের সুপারিশে আদেশ দেয়া হয়েছিল। নিষেধাজ্ঞার আদেশ জারি করেছিলেন জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর রুচিকা চৌহান।

৭ অক্টোবর পর্যন্ত বলবৎ থাকা আদেশে বলা হয়েছে, ম্যাচের আগে গোয়ালিয়রে সভা-সভাবেশ বন্ধের পাশাপাশি দাহ্য কোনো পদার্থ বহন করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অথবা ধর্মীয় উত্তেজনা উসকে দেয়, পতাকা এবং উত্তেজক বার্তা বহনকারী কিছু প্রচার করা যাবে না।

স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছিল, বাংলাদেশ–ভারত ম্যাচ ঘিরে গোয়ালিয়রে নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাপনায় প্রায় ১৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। সেই সংখ্যা বাড়িয়ে বর্তমানে ২৫০০ করা হয়েছে।

Reneta

আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর সেখানে হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে এমন দাবি করে হিন্দু মহাসভাসহ কয়েকটি সংগঠন ‘বন্ধের’ ডাক দিয়েছে গোয়ালিয়রে। তারা বাংলাদেশ-ভারতের ম্যাচ বাতিল করার দাবিও তুলেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরভিন্দগোয়ালিয়রবাংলাদেশভারতরুচিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT