চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ম্যাচ বাকি থাকতেই টি-টুয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। টি-টুয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর আশারবাণী শুনিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে চিত্র বদলায়নি। এক ম্যাচ বাকি থাকতেই ভারতের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। দিল্লিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৮৬ রানে হেরেছে বাংলাদেশ।

অরুণ জেটলি স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ২২১ রান তোলে ভারত। জবাবে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ৯ উইকেটে ১৩৫ রানে থামে বাংলাদেশ। গোয়ালিয়রে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরেছিল টিম টাইগার্স। ১২ অক্টোবর হায়দরাবাদে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামবে নাজমুল হোসেন শান্ত বাহিনী।

মঙ্গলবার টি-টুয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। হায়দরাবাদে সিরিজের শেষ ম্যাচটিতে ক্যারিয়ারের ইতি টানবেন। এফিটাফ টানার আগের ম্যাচে একপ্রান্ত আগলে রেখে দারুণ করেছেন। দলের সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকে। ১৯.১ ওভারে নীতিশের বলে লংঅনে ধরা পড়েন রিয়ান পরাগের হাতে। তিন ছক্কায় ৩৯ বলে ৪১ রান করেন।

বাকীদের মধ্যে পারভেজ হোসেন ইমন ও মেহেদী হাসান মিরাজ ১৬ রান করে করেন। লিটন দাস করেন ১৪ রান। বাকীদের মধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছান কেবল শান্ত। ৭ বলে ১১ রান করেন।

ভারতীয় বোলারদের হয়ে নীতিশ কুমার রেড্ডি ও বরুণ চক্রবর্তী দুটি উইকেট নেন।

এর আগে ব্যাটে নেমে বাংলাদেশের সামনে ২২১ রানের লক্ষ্য দাঁড় করায় ভারত। ৩৪ বলে ৭৪ রান করেন নীতিশ কুমার রেড্ডি। ২৯ বলে ৫৩ রান করেন রিংকু সিং। ১৯ বলে ৩২ রান করেন হার্দিক পান্ডিয়া।

Reneta

বাংলাদেশের হয়ে রিশাদ তিনটি উইকেট নেন। মোস্তাফিজ, তাসকিন ও তানজিম নেন দুটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
ভারত-২২১/৯ (২০)
নীতিশ-৭৪ (৩৪), রিংকু-৫৩ (২৯), পান্ডিয়া-৩২ (১৯)
রিশাদ-৩/৫৫, তাসকিন-২/১৬, মোস্তাফিজ-২/৩৬, তানজিম-২/৫০

বাংলাদেশ-১৩৫/৯ (২০)
মাহমুদউল্লাহ-৪১ (৩৯), ইমন-১৬ (১২), মিরাজ-১৬ (১৬)
বরুণ-২/১৯, নীতিশ-২/২৩

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টিদিল্লিবাংলাদেশ-ভারতমাহমুদউল্লাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT