গিলের ফিফটিতে পুঁজি বাড়াচ্ছে ভারত

ক্রিকেট খেলার সময় বাংলাদেশি ক্রিকেটাররা ব্যাটিং অনুশীলন করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের শুরুটা ভালো করলেও কঠিন চাপে পড়েছে বাংলাদেশ। ৬৭ রানে ৩ উইকেট হারানোর পর শুভমন গিল-রিশভ পান্ট জুটি বড় পুঁজির দিকে নিচ্ছে ভারতকে। এর মধ্যে ফিফিটি তুলে নিয়েছেন গিল। বাংলাদেশের সামনে লক্ষ্য বেড়ে চলেছে।
তৃতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ১১৯ রান। ৫৫ রান করে ক্রিজে আছেন গিল ও ২৮ রান এসেছে পান্টের ব্যাট থেকে।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে শনিবার ৩৩ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শুরু করেন গিল। মাঝে দুটি ওভার শান্ত থাকলেও দিনের তৃতীয় ওভারে মেহেদী হাসান মিরাজকে দুটি ছক্কা মেরে ফিফটি তুলে নেন। টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি তার।
এর আগে চেন্নাইয়ে প্রথমদিনে টসে হেরে ব্যাটে নেমেছিল ভারত। প্রথম ইনিংসে ৩৭৬ রান করে তারা। জবাবে নেমে ১৪৯ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তদের ফলোঅন না করিয়ে ২২৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নামে ভারত। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান তুলে দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানের লিড নিয়ে রাত্রি বিশ্রামে যায় রোহিত শর্মার দল।






