চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেন্নাইয়ে একদিনে উইকেট পতনের রেকর্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৯ অপরাহ্ণ ২০, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা একসঙ্গে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চেন্নাইয়ের ইতিহাসে একদিনে সর্বোচ্চ উইকেট পতনে রেকর্ড হযেছে। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার টেস্টে দ্বিতীয় দিনে মোট উইকেট পড়েছে ১৭টি। এটি চেন্নাইয়ে একদিনে সর্বোচ্চ উইকেট পড়ার রেকর্ড। চিপকে একদিনে পেসাররা মোট ১৪ উইকেট নিয়েছেন, যা সবশেষ ২০০৬ সালে ঘটেছিল।

ভারত-বাংলাদেশের মধ্যকার দুই টেস্টের প্রথমটিতে প্রথমদিনে মাত্র ৬ উইকেট পড়েছিল। শেষ বিকেলে রবীন্দ্র জাদেজা এবং রবীচন্দ্রন অশ্বিনের দৃঢ়তায় ভালো অবস্থানে দিন শেষ করেছিল ভারত।দ্বিতীয় দিন দেখা গেছে প্রথমদিনের বিপরীত চিত্র।

দ্বিতীয় দিন সকালে ৩৯ রান যোগ করতে ভারত বাকি ৪ উইকেট হারিয়ে ৩৭৬ রানে থামে। বাংলাদেশ ইনিংস শুরুর পর পড়ে ব্যাটিং বিপর্যয়ে। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের রান ছিল ২৬ রানে ৩ উইকেট। অর্থাৎ সকালের এক সেশনেই চেন্নাইয়ের উইকেট পড়েছে ৭টি।

Banglabid

সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় সেশনের চা বিরতির পর হুড়মুড় করে বাকি ৭ উইকেট হারিয়ে ফেলে ১৪৯ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। দুই সেশনে পড়ে যায় মোট ১৪ উইকেট।

শেষ সেশনে ভারত খেলেছে ২৩ ওভার। এ সময়ের মধ্যে তারা হারিয়েছে দুই ওপেনার রোহিত শর্মা, যশ্বী জয়সওয়াল এবং বিরাট কোহলির উইকেট। সারাদিনের তিন সেশনে চেন্নাইতে পড়েছে ১৭ উইকেট। ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচে একদিনের সর্বোচ্চ উইকেট পড়ার রেকর্ড এটি।

বাংলাদেশ এবং যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে সবমিলিয়ে একদিনে সর্বোচ্চ উইকেট পড়ার রেকর্ড যেটি, উইকেট সংখ্যা সেখানে ১৯টি। সাউথ আফ্রিকার বিপক্ষে ২০০৮ সালে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১৮ সালে এমন ঘটনা ঘটেছিল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেন্নাইবাংলাদেশভারতরোহিতলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

সামিটের গ্যাস সরবরাহ শুরু, শিল্প ও বিদ্যুতে মিলবে স্বস্তি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৫, ২০২৬

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আগস্ট ১৫, ২০২৬

শেখ মুজিব হত্যাকাণ্ডের ৫১ বছর

আগস্ট ১৫, ২০২৬

২২৮ রানের বোঝা চাপিয়ে দিলো বাংলাদেশ, অস্ট্রেলিয়া পারবে তো সামলাতে?

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT