চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে হারকে ‘হতাশার’ বলছেন ক্যাবরেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

এশিয়ান গেমসে ছেলেদের ফুটবল ইভেন্টে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে হতাশ জামাল ভূঁইয়াদের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের প্রশংসা করলেও হতাশা নিয়ে লুকোচুরি করেননি এই স্প্যানিয়ার্ড।

হ্যাংজুতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘দিনশেষে হতাশার ফলাফল আসলো। আজকে ভারতের তুলনায় সব দিক থেকে আমাদের খেলা ভালো ছিল। কাউন্টার অ্যাটাকে তারা যেভাবে বল আনছিল সেখানে আমরা বেশ দক্ষভাবে মোকাবেলা করছিলাম, ভালোভাবে বল ফিরিয়ে দিতে পারছিলাম। বল পায়ে আমাদের আত্মবিশ্বাস বেশ ভালো ছিল।’

‘এ প্রতিযোগিতায় আমাদের অংশগ্রহণের প্রধান উদ্দেশ্য হল ভালো খেলোয়াড় দেখা, খুঁজে বের করা। দেখতে হবে, যে ভালো খেলোয়াড় আসবে এবং যারা আসছে তারা জাতীয় দলের জন্য উপযুক্ত কি না। আজকের ম্যাচে আমরা দেখেছি যারা জাতীয় দলের অংশ হতে পারবে। তারা বেশ আশাবাদী এবং যে কোনো দলের মোকাবেলা করতে তারা প্রস্তুত। কারণ তারা কাউকে পরোয়া করে না। এটা আমাদের জন্য ইতিবাচক। তাদের নিয়ে গর্বিত, তবে অবশ্যই হতাশাও রয়েছে।’

এশিয়ান গেমসের প্রথম ম্যাচে হাসান মুরাদের আত্মঘাতী গোলে মিয়ানমারের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ২৪ সেপ্টেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান গেমসক্যাবরেরাচীনবাংলাদেশভারতমিয়ানমারমুরাদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬

জোড়া গোলে মেসির রেকর্ড, দারুণ জয় মিয়ামির

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT