চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে টাইব্রেকারে হারানোর কৌশল জানালেন আসিফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ২৭, আগস্ট ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
আসিফের হাসিমুখে ছবি, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপার মঞ্চে উঠেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকায় লড়াই গড়ায় টাইব্রেকারে। সেখানে ক্ষিপ্রগতিতে ভারতের দুটি শট ঠেকিয়ে দেন বদলি নামা লাল-সবুজের গোলরক্ষক আসিফ। জানালেন, দুটি গোল সেভ করার পেছনের গল্প।

মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে পাঠানো ভিডিও সাক্ষাৎকারে আসিফ বলেছেন, ‘আসলে আমরা সবাই প্রস্তুত ছিলাম। যারা মাঠে নামবে বা বেঞ্চে যারা থাকবে সবাই, কারণ যেভাবেই হোক ম্যাচটা আমরা জিততে চেয়েছিলাম। কোচ আমাদের আগেই জানান, যারা বেঞ্চে থাকবে তারা আরও বেশি গুরুত্বপূর্ণ। বদলি হিসেবে যে নামবে সে যেন তার কাজটা ঠিকঠাক মতো করতে পারে।’

’আমি যেহেতু আগেও আন্তর্জাতিক ম্যাচ খেলেছি, তাই এই ম্যাচটি খুব সাধারণভাবে নিয়েছি। কঠিন সময়ে শুধু মাথা ঠাণ্ডা রাখতে চেয়েছিলাম। জয়ের চিন্তা শুধু মাথায় ঘুরছিল। নিজের উপর বিশ্বাস ছিল।’

ভারতের গাংতের নেয়া প্রথম শট রুখে দেন বাংলাদেশ গোলরক্ষক আসিফ। বাংলাদেশের হয়ে প্রথম শটে বল জালে পাঠান পিয়াস নোভা। দ্বিতীয় শটে ভারতের প্রাম্ভির ও বাংলাদেশের মনিরুল ইসলাম লক্ষ্যভেদ করেন। তৃতীয় ও চতুর্থ শটে দুদলের খেলোয়াড়ই বল জালে পাঠান। ভারতের আকাশ তিরকি শেষ শটটি নিতে আসেন, তাকেও ঠেকিয়ে দেন বাংলাদেশ গ্লাভসম্যান। টাইব্রেকে ৪-৩ ব্যবধানে ফল আসে। শেষ শটটি তাই নিতে হয়নি কোচ মারুফুল হকের বাংলাদেশকে।

নিজের আত্মবিশ্বাস আর প্রতিপক্ষের সঙ্গে মাইন্ড গেমে জয় পেয়েছেন আসিফ। বলেছেন, ‘টাইব্রেকারে মাঠে নামার আগেই সতীর্থদের বলেছিলাম, তোমরা পাঁচ শটের পাঁচটাতেই গোল করো, আমি একটা-দুইটা সেভ দিব। আসলে প্রথম সেভটা আমি নরমাল ভাবেই ছিলাম। প্রতিপক্ষকে এক দিকে দেখিয়ে অন্য দিকে লাফ দিয়েছি। আর সেও ভুল করে বসে। যে কারণে বলের লাইনটাও আমি পেয়ে যাই।’

‘আর শেষ শটে ওর সঙ্গে একটু মাইন্ড গেম খেলেছিলাম। ওকে আগেই আমি বলছিলাম, তোমার বলটা আমি সেভ করব। তখন সে কিছুটা ঘাবড়ে যায়। পরে সে সোজা মেরে দেয়। আমি শুধু বুঝাতে চেয়েছিলাম খুব স্বাভাবিক আছি। আর কিছুটা মাইন্ড গেম খেলেছিলাম, যাতে আমাকে দেখে চিন্তার পড়ে যায় এবং ঘাবড়ে যায়।’

Reneta

সোমবার আসিফের দৃঢ়তায় ভারতের বিপক্ষে টাইব্রেকে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেখানে প্রতিপক্ষ নেপাল। স্বাগতিকরা প্রথম সেমিতে ভুটানকে টাইব্রেকারে হারিয়ে শিরোপার মঞ্চে এসেছে। ফাইনাল লড়াই ২৮ আগস্ট বুধবার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব ২০আসিফবাংলাদেশ-ভারতলিড স্পোর্টসসাফ চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই গ্রাফিতি কার্যক্রম

আগস্ট ২, ২০২৬

অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের বিপদে ফেলে রেখে গেছে: অভিযোগ

আগস্ট ২, ২০২৬

‘আই লাভ ইউ, রোজ কিয়ামতের দিনও আমি ওকে এটাই বলব’

আগস্ট ২, ২০২৬

দুবাইয়ে বেনজীর জামিনে মুক্ত, জানে না পুলিশ

আগস্ট ২, ২০২৬

যশোরে টানা বৃষ্টিতে পাটক্ষেতের অপূরণীয় ক্ষতি

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT