বুধবার ভারতে যাওয়ার আগেরদিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের সময়ও দল ঘোষণা করেনি বাংলাদেশ কোচ। ভারতে যাওয়ার আগের রাতে দল জানিয়েছেন হাভিয়ের ক্যাবরেরা। মিডফিল্ডে জামাল ভুঁইয়াদের সাথে খেলবেন হামজা চৌধুরী।
সৌদি আরবের তাইফে ১১ দিনের অনুশীলন ক্যাম্প করে আসাদের মধ্যে বাদ পড়েছেন ৩ জন। তারা হলেন- পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন ও আরিফ। বৃহস্পতিবার সকালে ভারতের পথে উড়াল দিয়েছে দল।
বাংলাদেশের ২৪ সদস্যের দল
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসাইন এবং মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, তারিক রহমান কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল হোসেন এবং ঈসা ফয়সাল।
মিডফিল্ডার: হামজা দেওয়ান চৌধুরী, চন্দন রায়, মো. হৃদয়, সোহেল রানা, মো. সোহেল রানা, মজিবর রহমান জনি, শেখ মোরসালিন, সৈয়দ শাহ কাজেম কিরমানী এবং জামাল ভূঁইয়া।
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, মো. ইব্রাহিম, শাহরিয়ার ইমন, রাকিব হোসাইন এবং আল আমিন।







