চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতকে ৯৫ রানে আটকে জয়ের আশায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টিতে প্রথমবার ভারতকে একশর আগে আটকে রাখল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে স্বাগতিকদের দারুণ বোলিংয়ে ২০ ওভারে ৮ উইকেটে ৯৫ রানে থেমেছে সফরকারীদের ইনিংস। প্রথম টি-টুয়েন্টিতে ভারতের মেয়েরা দাপট দেখিয়ে জিতলেও সিরিজে সমতায় ফেরার ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে টিম টাইগ্রেস।

শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে থাকা ভারত টস জিতে ব্যাটিং বেছে নেয়। শুরুটাও হয় দুর্দান্ত। ৩৩ রানে প্রথম উইকেট পড়ার পর দ্রুত আরও দুই উইকেট হারায় তারা।

ইনিংসের পঞ্চম ওভারে স্মৃতি মান্দানাকে (১৩ বলে ১৩) বোল্ড করে ব্রেক থ্রু এনে দেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। পরের ওভারে অফস্পিনার সুলতানা খাতুন জোড়া উইকেট শিকার করে ভারতকে চাপে রাখেন। টানা দুই বলে উইকেট তুলে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও।

পাওয়ার প্লে’র শেষ ওভারের প্রথম বলে শেফালি ভার্মাকে (১৪ বলে ১৯) ফেরান সুলতানা। পরের বলে টিম ইন্ডিয়ার অধিনায়ক হারমানপ্রীত কৌরকে (০) বোল্ড করেন দুর্দান্ত এক ডেলিভারিতে। ৩৩ রানে তৃতীয় উইকেট হারায় ভারত।

দলীয় ৪৮ রানে ফাহিমা খাতুনের বলে স্বস্তিকা ভাটিয়ার (১১) লং অনে তোলা ক্যাচ দুর্দান্তভাবে তালুবন্দি করেন স্বর্ণা আক্তার।

পঞ্চাশের আগে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারত। পরে নিয়মিত বিরতিতে উইকেট তুলে সফরকারীদের একশর আগেই আটকে রাখে টিম টাইগ্রেস।

Reneta

সুলতানা তিনটি, ফাহিমা দুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান।

দ্বিপাক্ষিক সিরিজে এখনও ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। এবার মোক্ষম সুযোগ নিগার সুলতানা জ্যোতির দলের সামনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি সিরিজবাংলাদেশ নারী ক্রিকেট দলবাংলাদেশ-ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT