তথ্যপ্রযুক্তি

কোন কিছুতেই পিছিয়ে থাকবে না আগামীর বাংলাদেশ

আগামী ১৬ জুলাই যুক্তরাষ্ট্রে শুরু হওয়া এই রোবট অলিম্পিকস আসরের আয়োজন করছে ‘ফার্স্ট গ্লোবাল’ (www.first.global)। এতে অংশ নিচ্ছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকাসহ ৬ মহাদেশের প্রায় ১৬৪টি দেশের তরুণ শিক্ষার্থীরা। যার মধ্যে চল্লিশটিরও বেশি দেশ এশিয়ার। বিশ্বের প্রতিটি শিশুর জন্যই প্রয়োজনীয় বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করে দিতে বহুদিন ধরে কাজ করে চলেছে ফার্স্ট গ্লোবাল।

বিশ্বের প্রথম আন্তর্জাতিক রোবট অলিম্পিকে বাংলাদেশ

আগামী ১৬ জুলাই যুক্তরাষ্টের ওয়াশিংটন ডিসিতে বিভিন্ন দেশের স্কুল শিক্ষার্থীদের নিয়ে বিশ্বের প্রথম আন্তর্জাতিক রোবট অলিম্পিকে অংশ নিচ্ছে বাংলাদেশি কিশোরদের একটি দল। এশিয়া, ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকাসহ ৬টি মহাদেশের ১৬৪টি দেশের তরুণ শিক্ষার্থীরা “ফার্স্ট গ্লোবাল” এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের সদস্যরা হলেন সুজয় মাহমুদ, আজমান ইসলাম, আদ্রিয়ান দীপ, শাহ সাকীফ ইমাম, লালেহ-নাজ বার্গম্যান এবং টিম ক্যাপ্টেন লাবিব তাজওয়ার। টিম মেন্টর হিসেবে রয়েছেন মোহাম্মদ শামস জাবের এবং অ্যাসিস্ট্যান্ট টিম মেন্টর হিসেবে শামসুল আরেফিন এরফান।

বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে

বিষয়:বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…