ক্রিকেট

র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলো বাংলাদেশের মেয়েরা

বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে প্রস্তুত, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ নারী ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা সবুজ জার্সি পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টানা ব্যর্থতায় টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছে বাংলাদেশের মেয়েরা। সর্বশেষ ৯ ম্যাচে জয়হীন বাংলাদেশ নেমে গেছে আয়ারল্যান্ডের নিচে। মেয়েদের টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদের পর অবস্থানে এই বদল এসেছে।

মেয়েদের টি-টুয়েন্টি ফরম্যাটে বার্ষিক হালনাগাদকৃত দলীয় র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে শীর্ষ আটে থাকা দলগুলোর অবস্থানে কোন পরিবর্তন হয়নি। সেখানে যথাক্রমে অবস্থান করছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান।

তবে শীর্ষ দশের শেষ দুটি অবস্থানে পরিবর্তন হয়েছে। নবম স্থানে থাকা বাংলাদেশ এক ধাপ পিছিয়ে ১০ নম্বরে এবং তাদের স্থলাভিষিক্ত হয়েছে আয়ারল্যান্ড। এবারের হালনাগাদে ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পারফরম্যান্সক বিবেচনায় নেয়া হয়েছে ৫০ ভাগ।

প্রসঙ্গত, মেয়েদের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করা হবে শ্রীলঙ্কায় চলতি ত্রিদেশীয় সিরিজের পর। ত্রিদেশি সিরিজে শ্রীলঙ্কার সঙ্গে খেলছে ভারত ও সাউথ আফ্রিকা। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আটে।

বিষয়:আইসিসি টি-টুয়েন্টি র‌্যাঙ্কিং বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…