ফুটবল

হংকংয়ের বিপক্ষে আমাদের প্রধান লক্ষ্য জয়: সোহেল রানা

বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলনে ব্যস্ত, বৃষ্টির মধ্যে মাঠে খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল বৃষ্টির মধ্যে অনুশীলন করছে, মাঠে খেলোয়াড়রা প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এএফসি এশিয়ান কাপ ফুটবলে হংকং চায়নার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এ ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ দলের অনুশীলন। তবে তুমুল বৃষ্টির কারণে প্রথম দিনের অনুশীলনটা ঠিকঠাক হয়নি জামাল ভূঁইয়া-তপু বর্মণদের। অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমে কথা বলেছেন সোহেল রানা ও মিতুল মারমা, জানিয়েছেন হংকংয়ের বিপক্ষে জিততে চান তারা।

বাংলাদেশ দলের মিডফিল্ডার সোহেল রানা জানান, ‘এশিয়ান কাপে উৎরাতে হংকং চায়নার ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচটিকে সেভাবেই দেখছি, যেভাবেই হোক আমাদের জিততে হবে। আমরা চাইব ম্যাচটি জিততে। আমরা বিশ্বাস করি হংকং চায়নার বিপক্ষে আমাদের জেতার মতো দল আছে এবং আত্মবিশ্বাসটাও আমাদের মধ্যে আছে।’

সংবাদ মাধ্যমে কথা বলেন গোলকিপার মিতুল মারমাও। তিনি জানান, ‘আমাদের সব পজিশনেই এখন প্রতিদ্বন্দ্বিতা বেশি। দলে থাকতে হলে সবাইকে নিজের অবস্থা প্রমাণ করতে হবে। নেপালের বিপক্ষে যেতেহুত খেলতে পারিনি, আমি চাইব হংকংয়ের বিপক্ষে ভালো কিছু করার। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোয়ালিফাই করতে হলে দুটো ম্যাচেই আমাদের জিততে হবে।’

বাংলাদেশ ঘরের মাঠে হংকং চায়নার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ৯ অক্টোবর। ১৪ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে হংকং চায়নার বিপক্ষে পরের ম্যাচ খেলতে হবে হামজা চৌধুরীদের। এরপর নভেম্বর মাসের ১৮ তারিখ ভারতের বিপক্ষে ঘরের মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিষয়:এএফসি এশিয়ান কাপ বাংলাদেশ ভারত মিতুল সোহেল রানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…