এই খবরটি পডকাস্টে শুনুনঃ
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ (২৭ ফেব্রুয়ারি) শুক্রবার বেলা ১টা ৫৪ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে আতঙ্কিত হয়ে অনেকেই ভবন থেকে বেরিয়ে আসেন।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এর তথ্য মতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল খুলনা জেলা শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার নিচে।
ঢাকা ছাড়াও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় কম্পন অনুভূত হয়। পাশাপাশি পার্শ্ববর্তী ভারতের কিছু এলাকাতেও, যেমন বারাসাত অঞ্চলে, ভূমিকম্পের প্রভাব টের পাওয়া গেছে।









