বাংলাদেশ

দিল্লির হাইকমিশন থেকে ভিসা দেয়া বন্ধ করল বাংলাদেশ

বাংলাদেশের দিল্লি হাইকমিশনের সামনে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দিল্লির ঢাকা হাইকমিশন

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের দিল্লির ঢাকা হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত সকল প্রকার কনসুলার সার্ভিস এবং ভিসা দেয়া বন্ধ করা হয়েছে।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের দিল্লির ঢাকা হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা দেয়ার আগ পর্যন্ত সকল প্রকার কনসুলার সার্ভিস এবং ভিসা দেয়া বন্ধ করা হয়েছে।

সোমবার ২২ ডিসেম্বর দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের দেয়া এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।

দিল্লিতে বাংলাদেশি মিশনের সামনে ঝোলানো ওই নোটিশে এমন ঘোষণার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে।

এদিকে শনিবার (২০ ডিসেম্বর) এবং রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করে উগ্রপন্থি এক সংগঠনের ২০-২৫ জন সমর্থক। এসময় তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে। এছাড়াও রোববার শিলিগুঁড়িতে বাংলাদেশের ভিসা সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং তার সন্দেহভাজন হামলাকারী ‘ভারতে পালিয়েছেন’- এমন খবর সামাজিক মাধ্যমে চাউর হওয়ার পর ঢাকায় মূলত ভারতবিরোধী প্রচারণা নতুন গতি পেয়েছে।

বিষয়:বাংলাদেশ হাইকমিশন ভারতের দিল্লি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…