চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সবুজ পোশাক কারখানার অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৩ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৪
অর্থনীতি
A A
বাংলাদেশের সবুজ পোশাক কারখানার আধুনিক ভবন ও সুন্দর উদ্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) সনদ প্রদানকারী কর্তৃপক্ষ ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, বিশ্বে সবচেয়ে বেশি সবুজ পোশাক কারখানা থাকায় বাংলাদেশ অনেক দেশের জন্য অনুপ্রেরণার প্রধান উৎস হয়ে উঠেছে।

গ্রিন বিল্ডিং কাউন্সিল ইনস্টিটিউটের (জিবিসিআই) মার্কেট ডেভেলপমেন্ট ও সহযোগী পরিচালক (ইউএসজিবিসি) শান্তনু দত্ত গুপ্ত’র মতে, গ্রিন বিল্ডিং খাতে বাংলাদেশের অর্জন শুধু দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ায় আলোচিত হয় না, পশ্চিমা বিশ্বেও প্রায়ই আলোচিত হয়।

বাংলাদেশে বর্তমানে ২০৯টি কারখানায় এলইইডি সনদ রয়েছে। এর মধ্যে প্লাটিনাম ৭৯টি, স্বর্ণ ১১৬টি, রৌপ্য ১০টি এবং বাকিগুলো সবুজ। বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত সবুজ ভবন এসএম সোর্সিং, যা ১১০ পয়েন্টের মধ্যে ১০৬ স্কোর করেছে, সেটিও বাংলাদেশে অবস্থিত। এই প্রতিষ্ঠানের কাছে সনদ হস্তান্তর করতে ঢাকায় এসেছিলেন শান্তনু।

Banglabid

এলইইডি সনদপ্রাপ্ত পোশাক কারখানার ক্ষেত্রেও বাংলাদেশ শীর্ষস্থানীয়। শীর্ষ ১০০ টির মধ্যে ৫৪টি এবং দেশের শীর্ষ ২০টি সবুজ কারখানার মধ্যে ১৮টি কারখানা রয়েছে।

ইউএসজিবিসির এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, বৈশ্বিক পোশাক বাণিজ্যে বাংলাদেশের সরাসরি প্রতিদ্বন্দ্বী দেশগুলোর অন্যতম ভিয়েতনামের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গ্রিন গার্মেন্টস খাতে বাংলাদেশের অর্জন সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হয়েছে। সবুজ পোশাক কারখানায় বিশ্বব্যাপী চ্যাম্পিয়ন হওয়ার ফলে দেশ এবং এই খাতের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, আন্তর্জাতিক পোশাক খুচরা বিক্রেতা এবং ব্র্যান্ডগুলো উচ্চ পরিমাণে কাজের অর্ডার দিয়েছে, যা অন্যান্য দেশের ব্যবসায়ের ক্ষতি করেছে।

তখন থেকে গুপ্তা ভিয়েতনামে সবুজ পোশাক কারখানা স্থাপনে কাজ করছেন এবং এখন ভিয়েতনামেও বেশ কয়েকটি সবুজ পোশাক কারখানা গড়ে তুলছে।

Reneta

গুপ্ত আরও বলেছেন যে, ১১০ টির মধ্যে ১০৬ পয়েন্ট অর্জন করা বিশ্বের একটি অনন্য উদাহরণ। তিনি জোর দিয়ে বলেন, স্পিরিট ধরে রাখতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রিন বিল্ডিং কাউন্সিল ইনস্টিটিউটলিডারশিপ ইন এনার্জিসবুজ পোশাক কারখানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পূর্ব বিরোধের জেরে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

পরবর্তী

ফাইনালের দৌড়ে সাকিব-তামিমের দ্বৈরথ

পরবর্তী
সাকিব আল হাসান ও তামিম ইকবাল ক্রিকেট মাঠে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালের দৌড়ে সাকিব-তামিমের দ্বৈরথ

জনসমাগমের ছবি যেখানে মানুষ একত্রিত হয়ে স্মরণ করছে সেলিম-দেলোয়ারের আত্মদান. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলিম-দেলোয়ারের আত্মদান যেন বৃথা না যায়

সর্বশেষ

কোটির বেশি দর্শক দেখেছেন ‘অজ্ঞতানামা’, বলেছেন ‘মাস্টারপিস’

আগস্ট ১৯, ২০২৬
হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য প্রস্তুতকৃত শয্যা ও ওষুধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ভর্তি বাড়ছে, আরও ২ জনের মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় যুক্ত হতে পারে নতুন মুখ, যাদের নাম আলোচনায়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঘুমিয়েও কেন ক্লান্ত লাগে, জানুন সম্ভাব্য কারণ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT