বাংলাদেশ

বাংলাদেশ একটি ‘একদলীয়’ রাষ্ট্রে পরিণত হয়েছে, রয়টার্সকে ড. ইউনূস

বৃদ্ধ ব্যক্তি উঁচু ভবনের জানালা দিয়ে শহরের দৃশ্য দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বৃদ্ধ ব্যক্তি উঁচু ভবনের জানালা দিয়ে শহরের আকাশরেখা ও ভবন দেখছেন, শান্ত ও contemplative mood।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শাসক দল রাজনৈতিক প্রতিযোগিতাকে মুছে ফেলায় বাংলাদেশ একটি “একদলীয়” রাষ্ট্রে পরিণত হয়েছে। 

আরব নিউজ জানিয়েছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস এই কথা বলেছেন। প্রতিবেদনটিতে বলা হয়েছে, জানুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়লাভ করেন। কিন্তু প্রধান বিরোধী দল নির্বাচন বয়কট করেছিল, কারণ তাদের শীর্ষ নেতারা হয় জেলে বা নির্বাসনে ছিলেন নির্বাচনের আগে।

২০০৬ সালের নোবেল বিজয়ী শেখ হাসিনার ক্ষমতাসীন আওয়ামী লীগ দলকে ব্যাপক দুর্নীতিতে জড়িত বলে অভিযুক্ত করে বলেন, বাংলাদেশে প্রকৃত রাজনৈতিক বিরোধীদের অভাব রয়েছে। বাংলাদেশে কোনো রাজনীতি অবশিষ্ট নেই। একমাত্র দল আছে যারা সক্রিয় এবং সবকিছু দখল করে, সবকিছু করে এবং তাদের পথেই নির্বাচনে যায়।

নোবেল জয়ী অর্থনীতিবিদ বলেন, তারা (আওয়ামী লীগ) তাদের লোকদের বিভিন্ন রূপে নির্বাচিত করে। সঠিক প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী। তবে সবাই একই দলের। বাংলাদেশে একটি প্রতিযোগিতামূলক রাজনৈতিক ল্যান্ডস্কেপ পুনরুজ্জীবিত করা কঠিন হবে।

তিনি আরও বলেছেন, পুনরায় এটি শুরু করা খুব বেদনাদায়ক হবে কারণ আমরা এটিকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি যেখানে এটি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেছে।

এই বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, তিনি ড. ইউনূসের মন্তব্যের সাথে সম্পূর্ণ একমত নন। শুধু আমিই নই, দেশের জনগণও একমত হবে না। এই মন্তব্যকে তিনি দেশের জনগণের “অপমান” বলে অভিহিত করেছেন। এ দেশে গণতন্ত্র পুরোপুরি কার্যকর।

বিষয়:ড. ইউনূস বাংলাদেশ রয়টার্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…