ফুটবল

জামাল-ক্যাবরেরা বর্ষসেরা ফুটবলার নির্বাচনে যাদের ভোট দিলেন

ফিফা কোয়ালিফায়ার্সের প্রেস কনফারেন্সে দুই ফুটবলার ও কোচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিফা কোয়ালিফায়ার্সের প্রেস কনফারেন্সে দুই ফুটবলার ও কোচ উপস্থিত, বাংলাদেশের ফুটবল উন্নয়নের আলোচনায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফিফার বর্ষসেরা খেলোয়াড়, কোচ, গোলরক্ষক, ভক্ত, গোল এবং ফেয়ার প্লে বিজয়ী নির্বাচনে গঠন করা হয়েছিল চারটি জুরি বোর্ড। ফিফার সদস্য দেশগুলোর দলের কোচ, অধিনায়ক, মনোনীত সাংবাদিকরাও দেন ভোট। সবাই ক্রমানুসারে তিনজন খেলোয়াড়কে ভোট দেন।

লন্ডনে সোমবার জমকালো আয়োজনে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডের ২০২৩ সালের বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। কে কাকে ভোট দিয়েছেন, সেটি পুরস্কার বিতরণীর পর প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বর্ষসেরার খেতাব পাওয়া লিওনেল মেসিকেই নিজের পছন্দের প্রথম ভোটটি দেন। টিম টাইগার্সের মিডফিল্ডার আর্লিং হালান্ডকে দেন দ্বিতীয় ভোট। জামালের তৃতীয় পছন্দের ভোটটি পান কেভিন ডি ব্রুইনে।

লাল-সবুজের দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা এবারের বর্ষসেরার পুরস্কার জেতা লিওনেল মেসিকে তার পছন্দের তালিকার সেরা তিনে বিবেচনায় নেননি। প্রথম পছন্দ হিসেবে তিনি আর্লিং হালান্ডকে ভোট দেন। ক্রমানুসারে ক্যাবরেরার দ্বিতীয় ভোটটি পান রদ্রি। ম্যানসিটির ফুটবলার ইলকায় গুনডোয়ানকে তৃতীয় ভোটটি দেন।

বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ করেন রায়হান মাহমুদ। ক্রমানুসারে তিনি হালান্ড, মেসি ও গুনডোয়ানকে ভোট দেন।

বিষয়:ক্যাবরেরা জামাল ফিফা ফিফা দ্য বেস্ট ভোট লিওনেল মেসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…