ক্রিকেট

টি-টুয়েন্টির টানে ফিরল দর্শক

ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের ভিড়, খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টেডিয়ামে দর্শকদের ভিড় এবং খেলা চলমান দৃশ্য, টি-টুয়েন্টির টানে দর্শকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ছিল ফাঁকা। টি-টুয়েন্টি ম্যাচ মাঠে গড়াতেই বিপরীত চিত্র। দুপুর গড়িয়ে বিকেল নামতে ভরে উঠেছে গ্যালারি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে জয়ের আশা জাগিয়েছে বাংলাদেশ। সফরকারীদের ১৫৬ রানে আটকে দিয়েছে সাকিব আল হাসানের দল।

শুরুটা দুর্দান্ত করলেও টি-টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের খুব বেশিদূর যেতে দেয়নি বাংলাদেশ। ১৫৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে ভালো শুরু এনে দিয়েছেন লিটন দাস ও রনি তালুকদার। দুই ওভারে কোনো উইকেট না হারিয়ে ২১ রান তুলেছে বাংলাদেশ।

বিষয়:বাটলার বাংলাদেশ-ইংল্যান্ড বিশ্বকাপ বিসিবি সল্ট সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…