চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাপ সামলে জবাব দিচ্ছে ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের দেয়া ১৫৮ রানের লক্ষ্যে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়েছিল ইংল্যান্ড। রানের চাকা সচল রেখে চাপ সামাল দুই টপঅর্ডার ব্যাটার ডেভিড মালান ও জস বাটলার টেনে নিচ্ছেন সফরকারীদের।

শের-ই-বাংলা স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে এক উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে ইংল্যান্ড। মালান ৩৮ বলে ৪৫ রান ও অধিনায়ক বাটলার ২১ বলে ২১ রান করে ক্রিজে আছেন।

ইংলিশদের বিপক্ষে টি-টুয়েন্টিতে অভিষেক ম্যাচের প্রথম ওভারে উইকেট তুলেছেন স্পিনার তানভীর ইসলাম। প্রথম বলে ডেভিড মালান বাউন্ডারি হাঁকালেও তৃতীয় বলে ফিল সল্টকে ফেরান তানভীর। শূন্য রান করে আউট হন এ ওপেনার।

দ্বিতীয় ওভারে মালানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পেসার তাসকিন আহমেদ। রিভিউ নিয়ে জীবন ফিরে পান মালান।

এর আগে বাংলাদেশ সফরে প্রথমবার টস জিতে আগে বোলিং বেছে নেয় ইংল্যান্ড। ব্যাটে নেমে লিটন-শান্ততে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ। রনি তালুকদার ও লিটন ওপেনিং জুটিতে ছাড়ান ফিফটি। তিনে নেমে ঝড় তোলেন নাজমুল হোসেন শান্ত।

ইংলিশদের ছন্নছাড়া ফিল্ডিং ও ক্যাচ মিসের মহড়ায় বড় সংগ্রহের আশা জাগায় বাংলাদেশ। স্লগ ওভারে রান তোলার গতি কমে আসে যদিও। ১২.২ ওভারে এক উইকেট হারিয়ে একশ ছোঁয়া স্বাগতিকরা শেষের ৪৬ বলে একটি উইকেট হারিয়ে যোগ করে মাত্র ৫৮ রান। শেষ ৫ ওভারে আসে মাত্র ২৭ রান।

Reneta

২০ ওভারে ২ উইকেট হারিয়ে টিম টাইগার্স তুলেছে ১৫৮ রান। নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে ৪৭, সাকিব আল হাসান ৬ বলে ৪ রানে অপরাজিত থাকেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তানভীরতামিমবাটলারবাংলাদেশবাংলাদেশ ব্যাটিংবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজমালানমিরপুরমিরাজলিড স্পোর্টসশের-ই-বাংলা স্টেডিয়ামসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের আবেদনে কঠোর বিধিনিষেধ; দেশে ফিরে করতে হবে আবেদন

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর হামলায় ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

মে ২২, ২০২৬

বছরখানেকের মধ্যে বাংলাদেশকে ১৫০-১৬০’র নিচে আনতে চান থমাস

মে ২২, ২০২৬

তিন বিভাগে পুরস্কার পেলেন হামজা

মে ২২, ২০২৬

তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT