ক্রিকেট

আগ্রাসী-কার্যকরী ব্যাটিংয়ের জন্য দলে ইমন

বাংলাদেশি ক্রিকেটার ইমন ব্যাটিং করছেন, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি ক্রিকেটার ইমন ব্যাটিং করছেন, মাঠে খেলা চলমান, দর্শকরা দর্শকাসনে বসে খেলা উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাউথ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর জাতীয় দলে এখনও নিয়মিত হতে পারেননি বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন। পাকিস্তানে হাইব্রিড মডেলে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিয়েছেন। তার সুযোগ পাওয়া নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

গাজী আশরাফ বলেছেন, ‘পারভেজ হোসেন ইমনকে নিয়ে বলতে পারেন আহামরি কোনো পারফরম্যান্স তার নেই। এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয়েছে আমরা যে জিনিসটা খুঁজছি, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে, পাওয়ার প্লেতে আগ্রাসী-কার্যকরী ব্যাটিং, সে জিনিসটা তার মধ্যে আছে। যদি কোনো কারণে দুজন ওপেনারের মধ্যে তাকে থার্ড চয়েস হিসেবে নিতে হয়, একই টেম্পোতে একই আগ্রাসনে সে ব্যাট করতে পারবে।’

‘তার যেটা আমাদের আকৃষ্ট করেছে, কখনই মনে হয় এটা অপরচুনিটি কিছু রান করতে হবে। দলকে জেতানোর জন্য, দলের মূল লক্ষ্য ঠিক রাখার জন্য আগ্রাসী ক্রিকেট খেলে। মূখ্য বিষয় এটাই। এত বড় গ্লোবাল টুর্নামেন্টে তাকে যদি রাখা যায়, তার উপর আস্থা আছে। ভবিষ্যতে দীর্ঘদিন দলে কন্টিনিউ করবে এই আস্থা আছে, এ কারণেই তাকে নেয়া।’

‘একাদশ নির্বাচনের ক্ষেত্রে আমরা নির্বাচকরা হস্তক্ষেপ করি না। অধিনায়ক এবং কোচের মতামতের মূল্যই সবচেয়ে বেশি। তারা যে খেলোয়াড়কে সবচেয়ে উপযুক্ত মনে করে তাকেই খেলায়। এ কারণেই ইমনকে হয়ত দেখতে পারেননি।’

‘দল গঠনে আমাদেরও মনে হয় এই খেলোয়াড় হয়ত কার্যকরী ভূমিকা রাখতে পারে। এ নিয়ে আলোচনা হয়, কেন নিচ্ছি সেই যৌক্তিকতা তুলে ধরি। জুনিয়র তামিমের মনোভাবের সঙ্গে মিল রেখে আমরা একজনকে খুঁজেছি।’

পারভেজ হোসেন ইমনের বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে টি-টুয়েন্টি ক্রিকেটে। এপর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন, ১২.৫৭ গড়ে রান করেছেন ৮৮। তার সর্বোচ্চ ইনিংসটি ৩৯ রানের। ওয়ানডেতে আভিষেকের অপেক্ষা ঘুচতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেই।

বিষয়:ইমন গাজী আশরাফ চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ বিসিবি সাউথ আফ্রিকা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…