চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিসিতে বাংলাদেশের আবেদন খারিজ করে দিয়েছে ডিআরসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

খেলোয়াড়দের নিরাপত্তার কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের থেকে সরিয়ে শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার শেষ প্রচেষ্টায় আইসিসিরি বিরোধ নিষ্পত্তি কমিটিতে আবেদন করেছিল বাংলাদেশ। বাংলাদেশের করা সেই আবেদন নাকচ করে দিয়েছে আইসিসির ডিআরসি কমিটি। তারা জানিয়েছে বাংলাদেশের করা আবেদন তাদের আওতার বাইরে। তাই এই আবেদন গ্রহণ করতে পারবে না কমিটি।

বুধবার বাংলাদেশের খেলা ভারতে থাকবে নাকি শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া হবে এমন সিদ্ধান্ত নিতে ভোটাভুটি হয়। সেখানে বাংলাদেশ ১৪-২ ভোটের ব্যবধানে হেরে গিয়ে ভারতেই বাংলাদেশের বিশ্বকাপ খেলতে হবে এমন পরিস্থিতি দাঁড়ায়। এরপর ডিআরসি কমিটিতে আবেদন করে বাংলাদেশ কর্তৃপক্ষ।

আইসিসির একটি সূত্র সংবাদমাধ্যমে জানিয়েছে, ডিআরসির চেয়ারম্যান ইংলিশ আইনজীবী মাইকেল বেলফ আপিল বডির কেউ নন। সে কারণে আইসিসি বোর্ডের নেয়া কোনো সিদ্ধান্তের পর্যালোচনা করার কোন ক্ষমতা নেই। কমিটির কার্যপরিধির অধীনে পরিচালনা পর্ষদের দ্বারা গৃহীত সিদ্ধান্তকে পুর্নবিবেচনা করার ফোরাম হিসাবে কাজ করতে পারে না।

ভারতের উগ্রপন্থী গোষ্ঠীর হুমকির মুখে গত ৩ জানুয়ারি মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় ভারত। একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে পুরো বিশ্বকাপে বাংলাদেশ দল এবং সমর্থক,সাংবাদিকদের নিরাপত্তা ভারত কীভাবে দেবে এমন প্রশ্ন তুলে টুর্নামেন্টের আরেক আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের দাবি জানায় বিসিবি।

বিশ্বকাপে গ্রুপ সি-তে ছিল বাংলাদেশ। টাইগারদের গ্রুপপর্বের তিন ম্যাচ কলকাতায়, এক ম্যাচ মুম্বাইতে গড়ানোর কথা ছিল। বাংলাদেশ খেলতে না যাওয়ায় বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে জায়গা দেয়া হয়েছে। স্কটিশরা ইউরোপীয় বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি এবং জার্সি থেকে পিছিয়ে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিডিআরসিবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টসস্কটল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT