চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাজমুল হাসান পাপনের পদত্যাগ, বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৯ পূর্বাহ্ণ ২১, আগস্ট ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
দুইজন পুরুষের ছবি, একজন কালো জ্যাকেট পরা, অন্যজন সাদা স্যুটে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বসা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরি সভা শুরুর খানিক বাদেই চলে আসে সিদ্ধান্ত, দীর্ঘ একযুগ পর বোর্ড সভাপতির চেয়ারটা কিছুক্ষণের জন্য ফাঁকা হয় বুধবার। পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। সেটির পরপরই বিসিবির নতুন সভাপতি করা হয় ফারুক আহমেদকে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হচ্ছেন এমন আলোচনা ছিল কদিন ধরেই। গত ১৮ আগস্ট ফারুক আহমেদ চ্যানেল আই অনলাইনকে বলেছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে দায়িত্বভার গ্রহণের প্রস্তাব পেয়েছেন।

এদিন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বসা সভায়ও যোগ দিয়েছেন ফারুক। নাজমুলের পদত্যাগের খানিকের মধ্যেই তার সভাপতি হওয়া ঘোষণা করা হয়। তিনি বিসিবিতে প্রধান নির্বাচক হিসেবে স্মরণীয় কাজ করেছিলেন। ২০১৬ সালের জুনে বিতর্কিত দ্বি-স্তরবিশিষ্ট নির্বাচন–প্রক্রিয়া প্রত্যাখ্যানে পদত্যাগ করেছিলেন।

Banglabid

বুধবার পাকিস্তানে জাতীয় দলের ক্রিকেটাররা যখন টেস্টের লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায়, ঠিক সেসময়ে সচিবালয়ে বসে সভা। নাজমুল হাসানের পদত্যাগের মঞ্চ হবে এই সভা, সেটি আগেই খবরে ছিল।

২০১২ সালে সরকার থেকে সভাপতি মনোনীত এবং ২০১৩ সালের নির্বাচনের পর সভাপতির আসনে বসেছিলেন নাজমুল। পতিত আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ও ক্রীড়ামন্ত্রী ছিলেন তিনি।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে রাজনৈতিক পালাবদলে সংকটকালীন সময় পার করছিল বিসিবিও। ছিল না কোনো অভিভাবক। বেশিরভাগ বোর্ড পরিচালকের মতো আত্মগোপনে চলে যান সদ্য সাবেক হওয়া নাজমুল। অবশ্য আত্মগোপনে থেকেই বিসিবি ছাড়তে রাজি বলে জানিয়ে রাখেন তিনি।

Reneta

রোববার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, জটিল পরিস্থিতিতে বৈধতার ভিত্তিতে নতুন করে বোর্ড গঠনের চেষ্টা চলছে।

আইসিসির আইনের মধ্যে থেকে বিসিবির গঠনতন্ত্র মেনে পুনর্গঠন করা হচ্ছে বোর্ড। খেলোয়াড় কোটায় জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে বিসিবির পরিচালক করে, এবং পরিচালকদের ভোটের মাধ্যমে সভাপতির দায়িত্বভার তুলে দেয়া হল ফারুকের কাঁধে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাপনবাংলাদেশ ক্রিকেটবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেন্টাগনের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে যতো কথা

পরবর্তী

হবিগঞ্জ, মৌলভীবাজার ও ফেনীতে বন্যার পরিস্থিতি অবনতি

পরবর্তী
বন্যার পানিতে ডুবে গেছে গ্রামাঞ্চল ও রাস্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জ, মৌলভীবাজার ও ফেনীতে বন্যার পরিস্থিতি অবনতি

বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আলোচনা চলছে, কর্মকর্তারা বৈঠকে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না’

সর্বশেষ

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT