চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে ‘বাংলাদেশ কমিউনিটি মদিনা’র অভিষেক

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১:২৮ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৬
প্রবাস সংবাদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রবাসী বাংলাদেশিদের অধিকার, সমস্যা ও কল্যাণে সংগঠিতভাবে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ কমিউনিটি মদিনার অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) মদিনার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছবি: প্রতিনিধি

করোনাকালীন সময় থেকে পবিত্র মদিনা মনোয়ারায় বাংলাদেশী প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, মৃত প্রবাসীদের দেশে প্রেরণ, স্থানীয়ভাবে দাফন ও অবৈধ প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করণের মধ্য দিয়ে দলমত নির্বিশেষে সবার নিকট গ্রহণযোগ্য হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে সংগঠনটি।

Banglabid

বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভেস্টর জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাংবাদিক আনিসুর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা।

বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুসাফির ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান মুসাফির। ব্যবসায়ী আলহাজ্ব মো. মুমিন, সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন, ইনভেস্টর হাফিজ আহমেদ খান, ইনভেস্টর সবুজ আহমেদ ও সোহরাব হোসেন, বক্তব্য রাখেন, ইনভেস্টর মামুনুর রশিদ, ইনভেস্টর ইশতিয়াক আহমেদ দুলাল, সাংবাদিক সাজিদুল ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা।

নবনির্বাচিত বাংলাদেশ কমিউনিটি মদিনার কার্যকরী কমিটি প্রবাসীদের কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেন বাংলাদেশ কনসুলেট জেদ্দার কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। আগামী নির্বাচনে  পোস্টাল ভোট অ্যাপের মাধ্যমে যেসব প্রবাসীরা রেজিস্ট্রেশন করেছেন এবং ব্যালট পেপার হাতে পেয়েছেন তাদের সঠিকভাবে ভোট প্রদানে সহায়তা, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে নিজের অভিমত তুলে ধরার যে সুযোগ সৃষ্টি হয়েছে অতীতের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ কমিউনিটি মদিনা ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Reneta

তিনি বলেন, বাংলাদেশ কমিউনিটি মদিনা একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও জনকল্যাণমূলক সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রবাসীদের বিভিন্ন সমস্যা, আইনি সহায়তা ও সামাজিক কর্মকাণ্ডে কাজ করে আসছে। ভবিষ্যতে প্রবাসীদের অধিকার রক্ষা ও সমস্যা সমাধানে সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তারা জানান।

অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে ৭১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ কমিউনিটি মদিনার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন। বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভেস্টর ফারুক মাহবুবকে সভাপতি, সাংবাদিক আনিসুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক এবং আশরাফুল ইসলাম রবিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিষেকপ্রবাসীদের সমস্যা সমাধানবাংলাদেশ কমিউনিটি মদিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT