চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাচসাসের বর্তমান কমিটির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ২৯, মার্চ ২০২৩
বিনোদন
A A

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নির্বাচিত সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ-এর নেতৃত্বাধীন কার্যনির্বাহী পরিষদের উপর আদালতের দেয়া অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বাদী জাহিদ হাসান গং-দের আবেদন নামন্জুর হয়েছে। যার ফলে বর্তমান কার্যনির্বাহী পরিষদের কার্যক্রমের উপর আর কোন বাঁধা নেই বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।

বুধবার (২৯ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বাচসাস। মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকা সিনিয়র সহকারী জজ ৪র্থ আদালতে এই আদেশ প্রদান করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাচসাসের পক্ষে মামলা পরিচালনা করেন মেট্রো বারের দু’বারের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ।

দুঃখ প্রকাশ করে বাচসাস এর সাধারণ সম্পাদক রিমন মাহফুজ জানান, এই উদ্দেশ্যপ্রণোদিত মামলার জন্য বাচসাস পরিবার দিবসটি আমরা করতে পারিনি। সংগঠনের সদস্যদের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে রিমন আরও বলেন, বাচসাসের বর্তমান কার্যনির্বাহী পরিষদ সংগঠনটির সকল সদস্য নিয়ে আগামীর কার্যক্রমগুলো সুন্দরভাবে সম্পন্ন করবে।

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিকদের ৫৪ বছরের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। গত বছরের ১২ অক্টোবর ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাচসাসমামলারাজু আলীম
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

জুন ২৮, ২০২৬

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT