ফুটবল

চীনের বিপক্ষে ‘ভালো ফলাফল’ আনতে চান বাংলাদেশ কোচ

ছেলেদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবল বাছাই

বাংলাদেশ ক্রিকেট কোচ মাঠে প্রস্তুত অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের কোচ মাঠে প্রস্তুত অবস্থায়, পেছনে স্টেডিয়াম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছেলেদের অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে চার ম্যাচে চার জয় তুলেছে বাংলাদেশ। সবশেষ শক্তিশালী বাহরাইনকে ২-১ গোলে হারিয়েছে নাজমুল হুদা ফয়সালের দল। ম্যাচের পর দারুণ খুশি বাংলাদেশ কোচ গোলাম রব্বানি ছোটন বলেছেন, চীনের বিপক্ষে ভালো খেলে ভালো ফলাফল নিয়ে দেশে আসতে চান।

ম্যাচ পরবর্তী বাফুফের পাঠানো ভিডিওবার্তায় ছোটন বলেছেন, ‘প্রথমে কৃতজ্ঞতা জানাই সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে এবং ধন্যবাদ জানাই আমাদের ছেলেদের। আমাদের জন্য কঠিন ম্যাচ ছিল। বাহরাইন অনেক শক্তিশালী ফুটবল দল এবং তাদের ফুটবল ঐতিহ্য অনেক ভালো। তাদের সাথে ছেলেরা জয়লাভ করে একটা ইতিহাস আসলে তৈরি করল।’

‘প্রথম থেকেই বাংলাদেশ ভালো এবং আক্রমণাত্মক ফুটবল খেলেছে। বিরতির আগে তারা গোলের চেষ্টা করে দ্বিতীয়ার্ধে নেমে গোলের জন্য মরিয়া হয় এবং অনেকগুলো সুযোগ তৈরির পর দুই গোলে এগিয়ে যায়। একটা গোল হজম করার পরও তারা ধৈর্য, সাহস দেখিয়ে ২-১ গোলে খেলা শেষ করেছে।’

বাংলাদেশ নারী জাতীয় দলের সাফজয়ী কোচ আরও বলেছেন, ‘ছেলেদের আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং দেশবাসীকে আমাদের সাথে থাকার জন্য। এই বাচ্চা ছেলেদেরকে সাহস দেয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে থাকার জন্য বলব।’

‘আমরা চীনের সাথে যেন ভালো ফুটবল খেলতে পারি এবং ভালো একটা ফলাফল নিয়ে দেশে আসতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। এই ছেলেদের নিয়ে একটা দুর্দান্ত দল হয়েছে। ওরা ভালো ফুটবল খেলছে, ওদের জন্য দোয়া করবেন।’

শুক্রবার বাহরাইনের বিপক্ষে দুটি গোলের একটি করেছেন বায়েজিদ বোস্তামি ও অন্যটি মো. মানিক। ম্যাচ শেষে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সঙ্গে ভিডিও কলে যুক্ত হন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল।

বিষয়:চীন ছোটন তাবিথ বায়েজিদ বাংলাদেশ বাহরাইন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…