চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের পণ্য রপ্তানিতে ভারতীয় বন্দর ব্যবহারের সুবিধা বাতিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

ভারত বাংলাদেশের রপ্তানি পণ্যের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিয়েছে। ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড (সিবিআইসি) ২০২০ সালের একটি সার্কুলার বাতিল করে এই সিদ্ধান্ত নিয়েছে, যা বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য ভারতীয় স্থল ও বিমানবন্দর ব্যবহারের অনুমতি দিয়েছিল।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস গত মাসে চীন সফরে গিয়ে বিতর্কিত এক বক্তৃতায় বলেন, ভারতের সাতটি উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য (সেভেন সিস্টার্স) স্থলবেষ্টিত এবং সমুদ্রে তাদের প্রবেশাধিকার নেই। বাংলাদেশই এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক।

তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং অনেকে এটিকে বাংলাদেশ ও চীনের কৌশলগত জোট গঠনের ইঙ্গিত বলে ব্যাখ্যা করেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ড. ইউনূসের বক্তব্য এবং উত্তর-পূর্বাঞ্চলে চীনের প্রভাব বিস্তারের আশঙ্কাই এই সিদ্ধান্তের প্রধান কারণ।

৮ এপ্রিল জারি করা ভারতের কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২০ সালের ২৯ জুনের জারি করা সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশি রপ্তানিকারকরা ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল, ভুটান ও মিয়ানমারের মত দেশগুলোতে পণ্য পরিবহনের সুবিধা হারাবেন, যা লজিস্টিক বিলম্ব ও বর্ধিত ব্যয়ের কারণ হতে পারে। তবে ভারতীয় কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে ইতিমধ্যে ভারতে প্রবেশ করা পণ্যগুলো বিদ্যমান নিয়মে গন্তব্যে পৌঁছাতে পারবে।

Reneta

ভারতীয় রপ্তানিকারকদের সংগঠন ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনসের (এফআইইও) মহাপরিচালক অজয় ​​সাহাই বলেছেন, এই সিদ্ধান্তের ফলে এখন আমাদের কার্গো পরিব্হনে অতিরিক্ত সক্ষমতা থাকবে। অতীতে রপ্তানিকারকরা বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়ার কারণে বন্দর ও বিমানবন্দরে স্থান কম পাওয়ার বিষয়ে অভিযোগ করতেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশভারতরপ্তানি
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT