চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরেছেন এশিয়ান কাপ বাছাইয়ে রানার্সআপ যুবারা

ছেলেদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ফুটবল বাছাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল বাছাই খেলে দেশে ফিরেছে বাংলাদেশ। সোমবার দুপুরে ঢাকায় পৌঁছায় গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। গ্রুপ রানার্সআপ হয়ে এশিয়ান কাপে মূলপর্বে জায়গা করতে পারেনি দলটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যুবাদের বিমানবন্দরে স্বাগত জানায়।

চীনে বসেছিল এশিয়ান কাপের বাছাই, পাঁচ ম্যাচ খেলেছে নাজমুর হুদা ফয়সালের দল। প্রথম চারটি জিতে ১২ পয়েন্ট নিয়ে আসরে দারুণ প্রতিযোগিতা করেছে। শেষ ম্যাচে স্বাগতিক চীনের কাছে হেরে গ্রুপ রানার্সআপে সন্তুষ্ট থাকতে হয়।

বাছাইয়ে বাংলাদেশ প্রতিপক্ষ জালে দিয়েছে ২০ গোল, হজম করেছে ৫টি। মো. মানিক করেছেন ৫ গোল। ৪ গোল করেছেন বায়েজিদ বোস্তামি, ৪টি করে গোল করেছেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল ও রিফাত কাজী।

চীন, বাহরাইন, ব্রুনাই, পূর্ব তিমুর এবং শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। বাহরাইন, ব্রুনাই, পূর্ব তিমুর এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ফিরল।

পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারিয়ে বাছাইয়ে যাত্রা করেছিল বাংলাদেশ। জোড়া গোল করেছিলেন মানিক। বাকি তিন গোল ছিল রিফাত কাজী, বায়েজিত বোস্তামি ও আকাশ আহমেদের। দ্বিতীয় ম্যাচে ব্রুনাইকে আরও বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ, ৮-০ ছিল। জোড়া গোল করেছিলেন অপু রহমান ও রিফাত কাজি। একবার করে প্রতিপক্ষ জালে বল পাঠিয়েছিলেন নাজমুল হুদা ফয়সাল, মানিক, আরিফ এবং বায়েজিত বোস্তামি।

তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়ে দেন লাল-সবুজের যুবারা। দুটি গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। একটি করে গোল এনে দেন ইকরামুল ইসলাম, মানিক, বায়েজিদ বোস্তামি। চতুর্থ ম্যাচে শক্তিশালী বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে চারে চার করেছিল বাংলাদেশ। দুটি গোলের একটি করেছিলেন বায়েজিদ বোস্তামি ও অন্যটি মো. মানিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এএফসিএশিয়ান কাপচীননাজমুলবাফুফেবায়েজিদবাংলাদেশবাহরাইনমানিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের আহ্বান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কাঁচাবাজার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা করের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বেতন ও আয় করমুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT