চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাফুফেকে ধন্যবাদ দিয়ে ভিয়েতনামে বাছাইপর্বে চোখ বাংলাদেশের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ভিয়েতনামে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্ব খেলবে। সেজন্য বাহরাইনে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বয়সভিত্তিক দলটি। আপাতত এএফসি এশিয়ান কাপে ভিয়েতনামে যেভাবে খেলবে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করার চেষ্টা করছে বাংলাদেশ, জানাচ্ছেন ফরোয়ার্ড রাব্বী হোসেন রাহুল।

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩এ বাংলাদেশ খেলবে ‘সি’ গ্রুপে। গ্রুপে আছে ভিয়েতনাম, ইয়েমেন এবং সিঙ্গাপুর। খেলা শুরু হবে সেপ্টেম্বরের ৩ তারিখ থেকে। বাংলাদেশের প্রথম খেলা স্বাগতিক ভিয়েতনামের বিপক্ষে।

এশিয়ান কাপের প্রস্তুতি নিয়ে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় রাব্বী হোসেন জানালেন, ‘আমাদের ভালো অনুশীলন হয়েছে, দুটি দলে ভাগ হয়ে কোচ আমাদের খেলিয়েছেন। ভিয়েতনামে আমরা কীভাবে খেলব সেই অনুযায়ী দল করে ম্যাচ খেলেছি।’

‘আমরা এখানে লক্ষ্য নিয়ে এসেছিলাম ভিয়েতনামে আমাদের যে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ আছে সেটা খেলার জন্য। আমরা ভালো ক্যাম্প করেছি, বাহরাইনের মতো শক্তিশালী দলের সাথে দুটি ম্যাচ খেলেছি। সেখানে আমাদের যে ভুলগুলো ছিল তা নিয়ে কাজ করেছি। পরে আমরা ভিয়েতনামে যেভাবে খেলব সেভাবে কাজ করছি।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে এ ফরোয়ার্ড বলেছেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে সকল খেলোয়াড়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। কারণ বয়সভিত্তিক দল কখনও দেশের বাইরে ক্যাম্প করতে পারেনি। যেহেতু আমরাই প্রথম সুযোগ পেয়েছি, আশা করছি ভালো একটা ফলাফল দিতে পারব। এটা আমাদের জন্য বেশ কার্যকর।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়েমেনএএফসিবাফুফেবাংলাদেশবাহরাইনভিয়েতনামরাহুললিড স্পোর্টসসিঙ্গাপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ২৭

জুলাই ৩, ২০২৬

ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় কমিটি গঠন

জুলাই ৩, ২০২৬

নয় জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুলাই ৩, ২০২৬

রোনালদো-রামোসের গোলে প্রত্যাবর্তন, শেষ ষোলোয় স্পেনের সামনে পর্তুগাল

জুলাই ৩, ২০২৬

বোম ফাটালেন রোনালদোর বোন, ভাইয়ের অবসর পরিকল্পনা ফাঁস করে দিলেন

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT